somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সৈয়দ সু ফেই-এড়ঃ চীনে মুসলিম জাতির জনক

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান চীন হয়তো প্রিন্স সু ফেই-এড়কে ভুলে গিয়েছে। এটাও হয়তো একুশ শতকের চীনবাসীদের মনে নেই যে, মুসলমানরা যদি যাযাবরদের বিরুদ্ধে যুদ্ধে চীনের পক্ষ না নিতো, তাহলে হয়তো বর্তমান চীনের ইতিহাস অন্য ভাবে লিখতে হতো।



১০৭০ সাল। চীন তখন যাযাবর জাতি খিতানদের আক্রমনে বিপর্যস্ত। খিতান রাজবংশ লিয়াও চীনের উত্তরাংশ দখল করে অনেক দিন ধরেই নিজের করতলগত করে রেখেছে। এই খিতানদের অত্যাচার থেকে রক্ষা পেতে তৎকালীন কোরিয়ান সম্রাট গোরিও ১০৩৩-১০৩৪ সালে একটি বড় সীমানা প্রাচীর তৈরী করতে বাধ্য হয়েছিলেন। এ থেকে বুঝা যায়, লিয়াও-রা কতটা ভয়ংকর ছিলো।

সেই সময়ে, অর্থাৎ ১০৭০ সালের দিকে, বুখারা'র আমির ছিলেন সু ফেই-এড়। এই চৈনিক নামেই আজ ইতিহাস চিনে তাঁকে। তাঁর আসল নাম সুফেয়ার বলে অনেকেই মত প্রকাশ করে থাকেন। যাহোক, চীনের সং রাজবংশের সম্রাট শেনজং সাহায্যের আবেদন জানিয়ে বিশেষ দূতের মাধ্যমে তাঁকে আমন্ত্রন জানালেন চীনে।

সৈয়দ সু ফেই-এড় সেই আবেদনে সাড়া দিয়ে চীনের হয়ে যুদ্ধ করতে ৫,৩০০ মুসলমান সৈন্যকে সেই দেশে প্রেরণ করেন। পরবর্তীতে, এই সেনারা স্থায়ী ভাবে চীনে থেকে যান। মুসলমানদের এই সাহায্যে চীনের তৎকালীন সম্রাট শেনজং যাযাবর জাতি লিয়াওদের সাথে যুদ্ধ করে বাধ্য করেন একটি শান্তি চুক্তি করতে।

পরবর্তীতে, বুখারা থেকে আরো ১০,০০০ মানুষকে চীনের ঐ অঞ্চলে থাকার আমন্ত্রন জানান সম্রাট শেনজং। সেই সাথে, সৈয়দ সু ফেই-এড়কে চীনের একজন 'রাজপুত্র' ঘোষণা করে চীনের মাটিতে এসে থাকার বিশেষ আমন্ত্রন জানান। সেই আমন্ত্রন গ্রহণ করেন সৈয়দ সু ফেই-এড়। থেকে যান চীনের মাটিতে।

সৈয়দ আজ্জল শামস-আল দীন ওমর ছিলেন তাঁরই স্বনামধন্য বংশধর।


সূত্রঃ
Raphael Israeli (2002) - Islam in China: Religion, Ethnicity, Culture, and Politics, Lexington Books. p. 284. ISBN 0-7391-0375-X
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১১:৪১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×