somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

চীনে পৃথিবী'র প্রথম বানর-মানব হাইব্রিড সৃষ্টি করা হয়েছে

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ যেন ছায়াছবি এক্স-ম্যানের কোন চরিত্র বাস্তবে এসে হাজির! আমেরিকা ও স্পেনের একদল বিজ্ঞানী ইউরোপীয় আইনকে পাশ কাটিয়ে চীনে এমন একটি যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য লাভ করেছেন যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই বিজ্ঞানীদলের হাত ধরে চীনের একটি ল্যাবে পৃথিবী'র প্রথম বানর-মানব ভ্রুনের জন্ম হয়েছে।

এখানে উল্লেখ্য যে, পশুদের উপর এরকম পরীক্ষা-নিরীক্ষার হাজার বছরের পুরোনো ইতিহাস রয়েছে। ৪০০-৩০০ খ্রিষ্ট পূর্বাব্দে গ্রীসের ইতিহাসে পশুদের উপর পরীক্ষার প্রমাণ পাওয়া যায়। রোমের চিকিৎসক গ্যালেন শূকর এবং ছাগলের অঙ্গ নিয়ে বিশেষ পরীক্ষা চালিয়ে; জীবচ্ছেদের পিতা; হিসেবে পরিচিত হোন। এরপরে, ১২০০ খ্রিষ্টাব্দে, স্পেনের মুরের আরবী চিকিতসক,সার্জন এবং কবি- ইবনে যুহর মানুষের উপর অপারেশনের আগে পশুর উপর তা পরীক্ষা করে নিতেন।

এই পথ ধরে আবারো স্পেনের মার্সিয়া ক্যেথেলিক বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার সাল্ক ইন্সটিটিউট অব বায়োলোজিকাল স্টাডিজ-এর গবেষকরা জিনগত ভাবে পরিবর্তিত বানরের ভ্রুন-এর সাথে সাথে মানব-বানর ভ্রূন তৈরী করেছেন। নব্য এই ডাঃ ফ্রাংকেনস্টাইনরা কিভাবে তা করেছেন, সে সম্পর্কে যা জানা যায়, প্রফেসর জুয়ান কার্লোসের নেতৃত্বাধীন এই বিজ্ঞানীদের দলটি প্রথমে স্পেনে এই ধরণের গবেষণা শুরু করলেও, পরে চীনে তা স্থানান্তরিত করতে বাধ্য হোন। কেননা, স্পেনের আইনে এরকম পরিক্ষা-নিরীক্ষা নিষিদ্ধ। বিজ্ঞানীরা আশা প্রকাশ করেন যে, এভাবে জন্ম নেওয়া বানর-মানবের অঙ্গ-প্রত্যঙ্গগুলো মানবাংগ প্রতিস্থাপনে কাজে দিবে।

কিন্তু, এখানে যে নৈতিকতার প্রশ্ন রয়েছে। এই পরীক্ষা থেকে জন্ম নেওয়া অর্ধ পশু - অর্ধ মানবদের কি কোন সামাজিক স্বীকৃতি থাকবে? যদি না থাকে, অর্ধ পশু - অর্ধ মানবদের জীবন ও অঙ্গ-প্রত্যঙ্গ অন্য কাজে ব্যবহার হলে, সেই জীবটির কি হবে? এর পরের ধাপে কি মানুষও ক্লোন করা হবে?



তথ্যসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×