somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

পাকিস্তান আর তার সমর্থকদের ব্যাপারে সারা জীবন জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'কাফের ভাসানী কোথায়?'

পাক সেনারা মওলানা ভাসানী'র ঘরবাড়িতে আগুন দেওয়ার সময় ঠিক এ কথাই বলেছিলো। কি কারণে একজন মুসলমান কাফের হয়ে যেতে পারে... এ প্রশ্নটা তাই করতেই হচ্ছে।
.
মানুষকে 'কাফের' বা 'ধর্মদ্রোহী' ট্যাগ দিয়ে দেওয়ার কালচার অনেক আগে থেকেই। 'দল কানা'-রা এমনটা অনেক আগে থেকেই করে আসছেন।
.
মাজারে গিয়ে দোয়া করবেন? দল কানারা সমস্বরে বলে উঠবেন- 'ও, তুমি মাজার-পূজারী?' ব্যস! আপনি ভয়ে একদম চুপ!
.
'আহলে বাইয়াত', অর্থাৎ, রাসূল (সাঃ)-এর বংশধরদের প্রশংসা করবেন? সাথে সাথে আপনাকে 'শিয়া' বলে ট্যাগ করা হবে। আপনার জীবন শেষ!
.
পশ্চিমাদের ভালো কাজে সহযোগিতা করবেন? আপনাকে নিশ্চিৎ 'ব্রিটিশদের দালাল' বলে গালি দেওয়া হবে।

নিজ ধর্ম অস্বীকার করলে ইসলামে শাস্তির বিধান আছে। সেই সাথে আছে ধর্মে ফিরে আসার সুযোগ। তাই বলে, শাসকগোষ্ঠীর অনাচার, অবিচারের প্রতিবাদ করলে কেউ কাফের হয়ে যায় এমনটাতো শুনিনি!
.
তবে কি 'হুকুমতে রব্বানী' প্রতিষ্ঠার জন্যে সারা-জীবনভর পরিশ্রম করা এক ব্যাক্তিকে শুধুমাত্র শাসক গোষ্ঠীকে 'আসসালামু আলাইকুম' বলে বিদায় জানানোর জন্যেই এই 'কাফের' পদ দিয়ে দেওয়া হয়েছিলো!
.
সেই মওলানা ভাসানী সাহেবই তো ব্রিটিশ ভারতের এক অত্যাচারী হিন্দু জমিদারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পরাভূত করেছিলেন যে কিনা তার বাড়ির পাশ দিয়ে ছাতা মাথায়, পায়ে সেন্ডেল দিয়ে প্রজার হেঁটে যাওয়াকে নিষিদ্ধ ঘোষনা করেছিলো।
.
পাকিস্তানের তৎকালীন জান্তা মনে হয় নিজেদের মওলানা ভাসানী'র চেয়ে বেশি বড় মুসলমান প্রমাণ করার জন্যেই পূর্ব পাকিস্তানের রাজস্ব খাতে ব্যয় করতো ১৫০০ কোটি টাকা, যেখানে পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো ৫০০০ কোটি টাকা। সেই 'বড়' মুসলমানত্বের বলেই কি তারা পূর্ব পাকিস্তানের উন্নয়ন খাতে ব্যয় করতো মাত্র ৩০০০ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানে ৬০০০ কোটি।
.
সরকার অন্য দেশের ব্যাপারে আমাদের নাক গলানো বন্ধ করতে বলেছেন। কিন্তু, পাকিস্তানের সাথে আমাদের কোন দিনই বন্ধুত্ব হবে না। এই ব্যাপারে আমি 'জিরো টলারেন্সে' বিশ্বাসী।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×