somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মুভি রিভিউঃ নায়ক

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০২ সালে মুক্তি পাওয়া 'নায়ক' সিনেমাটি প্রেক্ষাগৃহে খুব একটা আয় করতে পারেনি। ২১ কোটি রুপীর বাজেটের এই ছায়াছবি শেষ পর্যন্ত বক্স অফিস থেকে ২০.৫৬ কোটি রুপী আয় করতে সক্ষম হয়। অর্থাৎ, ভারতের নামকরা পরিচালক এস, শংকরের লেখা ও পরিচালনায় বানানো ছবিটি নির্মাণখরচ উঠিয়ে নিয়ে আসতে পারে নাই। তবুও, যারা এই মুভিটি দেখেছেন, তাঁদের মনে সারা জীবনের জন্যে দাগ কেটে গিয়েছে।

ঘটনার শুরু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর একটি টেলিভিশন সাক্ষাৎকারকে ঘিরে। কিউ টিভির পক্ষে সাক্ষাৎকারটি নেন টিভি সাংবাদিক অনিল কাপুর। এক পর্যায়ে, রাজ্যের বিভিন্ন অনিয়ম অনিল কাপুর তুলে ধরায় এবং সেগুলো নিয়ে প্রশ্ন রাখায় রাগ করে বসেন মুখ্যমন্ত্রী। তিনি অনিল কাপুরকে চ্যালেন্জ জানান এক দিনের জন্যে মুখ্যমন্ত্রী হবার জন্যে।

অনিল কাপুর রাজি হয়ে বসেন এই প্রস্তাবে। তিনি একদিনের জন্যে মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যের দূর্নীতিবাজদের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেন। এতে রাজ্যের দূর্নীতিবাজ অনেক রাজনৈতিক নেতাদের আঁতে ঘা লাগে। পরবর্তীতে, অনিল কাপুরের এক দিন পার হওয়ার পরে, যখন আগের মুখ্যমন্ত্রী আবারো ক্ষমতায় আসেন, তিনি অনিল কাপুরের সব সিদ্ধান্ত পাল্টিয়ে দেন।

এরপরে, অনিল কাপুর আর তাঁর টিমের উপরে জেল-জুলুম নেমে আসে। অনিল কাপুরকে এক পর্যায়ে মেরে ফেলার ব্যাবস্থা করা হোয়। অনিল কাপুর সেই হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলে, গ্রামবাসীরা তাঁকে দুধ দিয়ে গোসল করিয়ে সম্মান জানায়।

এরপরে, অনিল কাপুর সিদ্ধান্ত নেন যে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচনে দাঁড়াবেন। এরপরে কি ঘটে? তিনি কি মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন? তিনি কি সমাজকে বদলে দিতে পেরেছিলেন? এসব জানতে আপনাকে ছায়াছবিটি দেখতেই হবে।


সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×