somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

যেভাবে পেঁয়াজ ছাড়া মাংস ভূনা রান্না করবেন

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১২ সাল। আমি তখন ইংল্যান্ডে। সবে মাস্টার্স পাস করেছি। চাকরী সূত্রে লন্ডন ছেড়ে লেস্টারশায়ারের লাফবরো এসে বসবাস শুরু। যখনকার কথা বলছি তা আজ থেকে প্রায় ১২ বছর আগের ঘটনা। যারা প্রবাসে থাকেন, তাঁদের প্রায় সবাইকেই রান্না জিনিসটার সাথে পরিচয় থাকতে হয়। আমারও পরিচয় হয়ে গিয়েছে ইতিমধ্যে।

যাহোক, কোন একদিন একটা বিশেষ কারণে সিদ্ধান্ত নিলাম যে, পেঁয়াজ ছাড়া মাংস ভূনা বা অন্য তরকারী রান্না করবো। যেই বলা সে-ই কাজ। রান্নার সময় আসতেই শুরু করে দিলাম যোগাড়-যন্ত্র।

এখানে বলে রাখি, ইংল্যান্ডের মানুষ খুব কমই 'রেড মিট' বা গরুর মাংস খায়। এর বদলে ল্যাম্ব বা ভেড়ার মাংস বেশ জনপ্রিয়। আমরাও খেতাম। ভালো করে রান্না করতে পারলে, ল্যাম্বের ভূনা বা ল্যাম্ব রোস্টের চেয়ে উপাদেয় তরকারী আর আছে কিনা আমার জানা নেই!

ঐদিন কি বার ছিলো মনে নেই। তবে, সময়টা দুপুরের খাবারের আগে। ১ কেজি ল্যাম্বের মাংস বাজার থেকেই ছোট করে কেটে নিয়ে এলাম। মাংস ভালো করে ধুয়ে তাতে তেঁতুলের রস মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো।


যা যা লাগবেঃ

১ কেজি মাংস
রসুনের পেস্ট
মরিচের গুড়া
হলুদের গুড়া
জিরা গুড়া
ধনিয়া গুড়া
লবণ
টমেটো
আমের আচার
ধনে পাতা কুঁচি




প্রস্তুত প্রণালীঃ

চুলায় বড় একটা ডেকচি চাপিয়ে তাতে অল্প আঁচে আগুন দিয়ে পরিমাণমত তেল দিলাম। তেল একটু ফুটতে থাকতেই সব ভেড়ার মাংস একসাথে তেলের উপর চাপিয়ে দিতে হয়।

তারপর, মাংসের উপর প্রথমে ২ চামচ করে রসুনের পেস্ট, মরিচের গুড়া, ১ চামচ হলুদের গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া এবং সবার শেষে পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। এখানে বলে রাখি, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে মাংসের তিন পাশে তিন টুকরো টমেটো দিয়ে দিতে হবে। এরপর, ডেকচিটি ঢেকে দিতে হবে।

১৫-২০ মিনিট পর, সব মসলা যখন গলে যাবে, তখন মাংসের চারপাশে নেড়ে দিবেন। এর কিছুক্ষণ (১-২ মিনিট) পর, পরিমাণ মতো পানি দিয়ে আমের আচারের ৪ টুকরো ও কিছু মসলা দিয়ে আবার ৫ মিনিটের জন্যে ডেকচি ঢেকে দিতে হবে।

মাংস যখন শুকিয়ে আসবে, তখন ধনে পাতা কুঁচি দিয়ে মাংসের উপর ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যস, রান্না হয়ে গেলো ল্যাম্বের কারী!

একই প্রণালী আপনি গরুর মাংসের উপরও প্রয়োগ করতে পারেন। রান্না যে সুস্বাদু হবে, তা আমি বলে দিতে পারি। আর, মুরগী'র মাংস কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়, তা পরে আরেক দিন জানাবো।

রান্না ভালো হলে, আমাকে জানাবেন আশা করি।


ছবিঃ প্রতীকী, ইউটিউব
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×