somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আমাদেরকে কোন সুপারম্যান বা ওয়ান্ডারগার্ল এসে বাঁচাবে না

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনি চাইবেন আপনাকে যেন কোন দূর্ঘটনা জাগিয়ে না তুলুক। আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস থেকে বের হবেন, আপনি চাইবেন আগামীকাল যেন ঠিক সময়ে নিরাপদে নিজ অফিসে হাজিরা দিতে পারেন। আপনার ঘুমুতে যাওয়ার পরে এবং অফিস থেকে বেরুবার পরের সময়টাতে আমাদের সুরক্ষা দিয়ে রাখার দায়িত্ব কার? নিশ্চয় কোন সুপারম্যান বা ওয়ান্ডারগার্লের নয়! বরং, এই দায়িত্ব রাষ্ট্রের এবং নগরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর।

আমরা নিজেদের নিরাপত্তা দিতে পুলিশ, র‍্যাব, ডিবি, সিআইডিকে দায়িত্ব দিয়েছিলাম। দেশের সীমান্ত রক্ষা করতো বিডিআর। আর, দেশকে নিরাপত্তায় সদা প্রস্তুত থাকতো সামরিকবাহিনী।.........'করতো' 'থাকতো'???!!!.........হ্যাঁ, ঠিক পড়েছেন। আমি সুচিন্তিত ভাবে এই শব্দগুলো ব্যবহার করেছি। এসব এখন অতীতের ঘটনা! কারণ? বলছি!

আমরা অন্তর্কলহে অনেক আগেই দেশের সামরিক বাহিনীর বীর সেনানীদের পিলখানায় হত্যা করেছি। সেই থেকে যাত্রা শুরু! এরপরে, দেশের সীমান্ত রক্ষায় সদা প্রস্তুত বাহিনীর মনোবল দূর্বল করতে তাঁদেরকে আমাদের মাতৃভূমিকে 'ডিফেন্স' করার দায়িত্ব থেকে 'গার্ড'-এ অবনমন করে 'শাস্তি' দিয়ে সদা প্রস্তুত থেকে সদা 'আতংকিত' অবস্থায় ছেড়ে দিয়েছি।

এবারে আসি, র‍্যাবের কথায়। আমেরিকার সাহায্যে এই বাহিনীকে 'কালো তালিকায়' নিয়ে এই বাহিনীর মনোবল এখন তলানিতে। আর, পুলিশ! গত আন্দোলনের সময়ে নিজেদের ভুলে তাঁরা যে মার খেয়েছেন, আজও তাঁরা জনগণের সামনে মাথা তুলে দাঁড়াতে তো পারছেনই না, বরং অনবরত এখনো যেখানে-সেখানে মার খেয়ে যাচ্ছেন!

এই যখন অবস্থা, কে আমাদের বাঁচাতে এগিয়ে আসবেন? অন্য গ্রহ থেকে সুপারম্যান আর ওয়ান্ডারগার্ল? কক্ষনো না! তাঁরাও বরং এই পরিবেশে নিজেদের বাঁচাতে সচেষ্ট হবেন।

তাই বলছি, সাধু সাবধান!

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×