somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

চরমোনাই পীর সাহেবের কাছে খোলা চিঠি

১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রদ্ধেয় হুজুর,
আসসালামু আলাইকুম। আপনি শরীয়া আইন নিজের উপর প্রয়োগ না করে, রাষ্ট্রীয় ভাবে প্রয়োগ করতে চান, তাঁদেরকে মুনাফিক বলেছেন। আমার যতটুকু ইসলামী জ্ঞান আছে, তা ব্যবহার করে কেন যেন মনে হচ্ছে, আপনি ভুল বলেছেন। এটা অবশ্যই ঠিক যে, কোন কিছু করতে মানুষকে বলার আগে নিজেকে এবং নিজের আওতায় থাকা পরিবারকে নিয়ে আগে তা করতে হবে। ঠিক তেমনি, কাউকে মুনাফিক বলার আগে নিজের পরিবারের যারা ইসলামী পথে নেই, তাঁদেরকে আগে মুনাফিক বলা উচিৎ।

আমি খুব কাছ থেকে দেখেছি, আহলে বায়াত অর্থাৎ, নবীজির পরিবারের অনেকেই পর্দা করেন না। আহলে বায়াতের পরিবারের অনেকেই নবীজির সুন্নতের উপরে নেই। আপনি কি তাঁদেরকে মুনাফিক বলবেন? কিন্তু, তা তো হতে পারে না! নবীজির পরিবারের কেউ সুন্নতের উপরে নেই তা কি হতে পারে! বরং, এটা বলা যায়, তাঁরা যেভাবে ইসলাম বুঝেছেন, তা হয়তো তাঁদের নিজেদের জন্যে ভুল নয়। কারণ, নবীজির পরিবার তাঁর সুন্নতের বাইরে যেতে পারেন না।

এখন, কেউ যদি নবীজির সেইসব পরিবারের সদস্যকে অনুসরন করেন, সেইসব অনুসারীকে মুনাফিক বলার আগে আপনি আহলে বায়াতের সেইসব বেপর্দা নারী/পুরুষ সদস্যগণকে পথে আনার চেষ্টা করবেন, অথবা, তাঁদেরকে 'মুনাফিক' বলবেন। কারণ, তাঁরা তো আপনার পরিবারেরই সন্তান! আপনি যেমন 'সৈয়দ' বংশের মানুষ, তাঁরাও তো সেই একই বংশের সদস্য!

নিজের পরিবারের সদস্যদের আগে নসিহত করা উচিৎ বলে আমি মনে কি। আমি নিজে যা করি, তা আমার পরিবারকে করার নির্দেশ দেই। নবীজিও তা-ই করতেন। আপনিও কি একই জিনিস করবেন না?

আপনি আশা করি, আমার যুক্তিটির পিছনের উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করবেন।

ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×