somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় শিক্ষক/শিক্ষিকা বলে কিছু ছিলো আপনার?

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে সবারই কমবেশি বুঝ আছে। শিক্ষাব্যবস্থাকে প্রতিনিয়ত আপনি আপনার পোস্টমর্টেম করতে চাইবেন না। দেশের এলিটদের ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করে, দেশের ম্যাক্সিমাম ভার্সিটির উপাচার্য বিদেশ থেকে পড়াশোনা করে আসা। তবুও উনাদের বাড়ি ঘেড়াও চলে নামে বেনামে; দফার রীতিনীতি পোস্টারে দেখা যায়। প্রাথমিক বৃত্তির রেজাল্ট পরিবর্তন হলো,মেডিক্যালের প্রশ্ন ফাঁসের জন্য প্রিপারেশন নিচ্ছে। অনশনে ছেলেমেয়েরা বসলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জাফর ইকবালকে উড়ে আসা লাগে,না হলে অনশন ভাঙানো যায় না ; ব্যাপারটা ইসলাম প্রচারের সময় বিলালের বুকে পাথর রাখার মত পরিস্থিতি।


দেশের সরকারের টাকায় শিক্ষকতা করা মানুষগুলো, বেসরকারী শিক্ষকদের জন্য কিছু করেছে কিনা জানি না। বেসরকারী শিক্ষকরা রাস্তাঘাটে পত্রিকা বিছিয়ে আন্দোলন করতে দেখা যায়,দাড়িয়ে মানববন্ধন করে। আন্দোলনের সেই বৃক্ষে কখনো ফল ধরে না, ফুলও দেখা যায় না। বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টসদের তাদের শিক্ষকদের নিয়ে কিছু বলতে দেন, দেখবেন আপনি হতবাক হয়ে যাবেন,সবচেয়ে চুপচাপ থাকা ছেলেটাও ননস্টপ বয়ান দিতেই থাকবে ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে।বেশিরভাগ প্রাইভেটে ভার্সিটির ম্যাডামদের নিয়ে আজকাল ফ্যান্টাসিতে ভুগে।এটা সেটা উল্টাসাহিত্য লিখে জানাতে চায়, আমি আছি, বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র।


আমি স্কুলে থাকাকালীন অনেক শিক্ষকের মাঝে দ্বন্দ দেখেছি, একজন ছিলো এসব ক্যাচাল এড়িয়ে চলতো উনি হিন্দুধর্মের ছিলো। তবে সবার থেকে উনার বেশি গ্রহণযোগ্যতা ছিলো, স্কুলে থাকাকালীন উনার কথার সুরে একটু আধটু অভিমান চোখে পড়তো, তবে এত বুঝতাম না। পরে ব্যাপারটা ক্লিয়ার হলো, যখন উনি সপরিবারে ভারত চলে যায়।প্রথম থেকে আশপাশ থেকে ফিডব্যাকের কারণে উনাকে একটু অন্যরকম দেখতাম, একটুখানি ভয়,একটুখানি সম্মান, উনি আমাকে মোটামুটি পছন্দ করতেন এবং উনার ব্যাক্তিত্ববোধ ভালো লাগতো; তখন উনার ব্যাক্তিত্ববোধ মাপার একটা ব্যাপার কাজ করতো " কেউ কখনো উনাকে খারাপ বলতে শুনিনি, তাছাড়া উনি কখনো কোনো শিক্ষক নিয়ে সমালোচনা করেনি । তবে উনি কিছুটা একপেশে ছিলেন, শিক্ষার্থীর মেধা অনুযায়ী ওভাবে পড়াতেন। যেমন- যার যোগ্যতা ১-২০ মুখস্ত করার, উনি কখনো ২১ শেখাতে চাইতেন না, বলতেনও না। এর পর ঐ রকম বা ঐ লেভেলের শিক্ষক চোখে পড়েনি, ভালো লাগেনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×