somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজার পছন্দ করা মানুষের বিশ্বাস দৃঢ় হয়?

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :










উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে পীর/আউলিয়ার হাত ধরে, তাই উনাদের প্রাধান্য এদেশে আগে থেকেও ছিলো, এখনো আছে।লালসালুর মজিদ থেকে গত হয়ে যাওয়া দেওয়ানবাগীর তুলনা করলে দেখা যাবে, বাগী সাহেব উন্নতির গ্রাফ মজিদ থেকে উপরে।পীর ব্যবসায় সফলতার স্পর্শ সবাই হয়তো পায় না। আমি কিছু মুরীদের কারণে একজন জীবন্ত পীরকে চিনি,মুরীদের ভাষ্যমতে:উনি অন্ধকারে আগরবাতির ধোয়ায় অলৌকিক কিছু করতে পারেন, অলৌকিক বলতে যীশুর মত অন্ধকে আলো ফিরিয়ে দেয়ার মত নয়। ভবিষ্যৎ দেখতে পান, সেই অনুযায়ী সতর্ক করেন। উনি সবকিছুই পারেন, কিন্তু উনার স্ত্রী উনাকে ছেড়ে চলে গেছে, পরিবার টিকাতে পারেনি, তাই পা ব্যাথা করলে মহিলা মুরিদ দিয়ে টিপিয়ে নেয়।একদিন উনার কাছের একজন মুরীদের প্রধান উপার্জনক্ষম ব্যাক্তি দূর্ঘটনায় মারা যায়,ফলে ধীরে ধীরে উনার উপর বিশ্বাস উঠে যায় ও বলতে থাকে উনি কেনো আমাকে আগে জানায়নি। কয়েকমাস পর দেখা গেলো,উনি সেই মুরীদের বাড়ি গিয়ে দেশী মুরগী দিয়ে ভাত খেয়ে বিশ্বাস আগের জায়গায় ফিরিয়ে আনলো।কিন্তু বউ ফিরিয়ে আনা গেলো না।


তরীকত পন্থিরা নিজের একটু উপরে ভাবে, কারণ আশপাশ সব শরীয়ত নিয়ে ব্যস্ত।তরীকতপন্থীরা উপরে ভাবার কারণেই বোধ হয় দূরত্ব কমে আসছে, সংঘর্ষ দেখেছি কিছুদিন আগে পন্চগড়ে,এটা ভবিষ্যৎ 'এ বাড়তেই থাকবে সম্ভবত।তরীকত থেকে হাকিকত হয়ে মারেফত গিয়ে পৌছালে ব্যবসার চেম্বার খুলে বসা হয়, কিছু সাকসেস রেট খুব কম।।মিডিয়ার ফাঁস করে দেবার কল্যাণে কিছু প্রতিষ্ঠিত করা হয় না,সবাই ভাবতে থাকে আগে সহী পীর/আউলিয়া ছিলো, এখন তা নেই। তাই সবার ভরসা বড়পীর,আজমীর,নেজামউদ্দীনের দরবার। দরিদ্র ঘরে জন্ম নেয়া মমতাজ একসময় পালাগানের আসর জমাতো,পরে টাকা পয়সার কাছাকাছি আসায় ঐ পথ থেকে একটু সরে এসে র‍্যাপার দিয়ে "লোকাল বাস 'গেয়ে উঠে।বলিউডের এক মুভিতে দেখেছিলাম,গানের জন্য পরিবারচ্যুত হবার পর নিজামউদ্দীনের মাজারে গিয়ে জলসার ঝলক দেখিয়ে, দেশের সেরা গায়ক হয়েছে। কিন্তু, বাস্তবে দেখা যায় পরিবারচ্যুত হয়ে আমাদের জেমস চট্রগ্রামের স্টেশন রোডের মেসে থেকে সংগ্রাম করে আজকের অবস্থায় এসেছে।



শরীয়ত মানে ইসলামের ভেতর থাকা মানুষগুলো ধর্ম বিশ্বাস দূর্বল হয়, ধর্ম ছেড়ে দেয়, আইডোলজীতে ঝুলে জংগী হয়,ইসলাম নিয়ে গবেষণা করে পছন্দের পণ্থি(সালাফী,ওয়াহাবী,সুন্নি, শিয়া) ডুকে পড়ে। অন্যদিকে আপনারা কখনো দেখেছেন তরীকতপন্থীরা বা মাজারের বিশ্বাসপূজারী লোকজন ঐ বিশ্বাস থেকে সরে এসে ভিন্ন জীবনযাপন করছে? সবাই নিশ্চই মমতাজের পথ খুজে পায় না; হয়তো এদেশে স্টিফেন হকিং জন্মালে উনার রোগ ধরা পড়ার পর উনি শাহজালাল/পরাণের দরবারে বাকি জীবন কাটিয়ে দিতো;বিগ ব্যাং অন্য কেউ লিখতো।


সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×