somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবাদতের মনোযোগে বিঘ্ন ঘটাবে দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি?

২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ইবাদতের মধ্যে নামাযের পরিমাণ বাড়ছে আসন্ন রমজানে, প্যার্টান অনুযায়ী প্রথম কয়েকদিন উপচে পড়া ভিড় থেকে মুসল্লি কমতে শুরু করবে, তারপর জোয়ার দেখা যাবে হাজার বছরের শ্রেষ্ঠ রাতে।সবই ঠিক থাকবে, হয়তো আহারের পরিমাণ কমবে, ভাবনায় আগামীদিনের কথা থাকবে।মসজিদের প্রথম ২/৩ কাতার হয়তো রিলাক্সে ইবাদত করবে, পরের গুলোর ফোকাসে বিঘ্ন ঘটাবে। কথা হলো, দেশের ব্যবসায়ীদের ঘুম ভাঙছে, ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে বিপদজনক আগ্নেয়গিরির রুপ দেখা যাবে সহসাই।


দেশ ও জাতির কল্যাণ কামনায় দুআ করা হবে, দেশে রহমত বিরাজ করবে। কিন্তু সিন্ডিকেট প্রথা ভাঙবে কিভাবে? সিন্ডিকেট নিজেও দুহাত উপরে তুলে কল্যাণ কামনা করবে, সিন্ডিকেটও চায় কল্যাণ হোক, আমরাও চাই। কিন্তু দাম রকেট সায়েন্স ফলো করে উপরেই যাচ্ছে। রমজানে মধ্যপ্রাচ্যে আরবদের মাঝে সহনীয় ভাব কাজ করে যেনন দরদাম নিয়ে ভাবনা যেন কাজ না করে ; পরকালের জন্য ভালো ব্যবস্থা যেন নেয়া হয়। আর এখানে দেখেন, হরমোনযুক্ত মুরগী খাবে তাও নাকি কেজি ২০০ টাকার উপরে; সাদা বিষ খেতে হবে বেশি দামে।মানুষের ভাবনায়, ভেজাল খাবো তাও বেশি দামে, আমরা কম দামে কেনো ভেজাল কিনতে পারছি না, কি চমৎকার ভাবনা।


রমজানের বাজার নিয়ে পত্রিকায় বিভিন্ন লেখা আসছে, সারাংশ হলো : সরকার, প্রশাসন ও ব্যবসায়ী বাদে বাকি মানুষগুলো ভালো নেই। ব্যাপারটা এমন যে , ব্যবসার সাথে যুক্ত সব লেভেলের মানুষের লজিক্যাল রিজন আছে ; তবে যুক্তিবিদ্যার বইয়ে এসবের কেমন অস্তিত্ব থাকবে তা দেখতে হবে। মানুষ বাংলার এই সমস্যার সমাধান করতে পারবে না; যদি আল্লাহ চায় আমার বান্দারা পূর্ণ মনোযোগে আমার ইবাদত করতে পারছে না, আমিই একটা ব্যবস্থা করি, তাহলে হয়তো ইদে ভালোমত হাসতে পারবে বাঙালীরা।



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×