somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপিনেস " নিয়ে আপনার দর্শন কি?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








হ্যাপিনেস 'শব্দটা কমবেশি সবাই অনুধাবন করতে পারে, দরিদ্র জীবনের হ্যাপিনেস প্যারামিটার,ধনীর সাথে মিলবে না।বিলিয়ন বছরের পৃথিবীতে মানুষ যতদিনই বিচরণ করেছে আজ পর্যন্ত নিজেদের ভিতর "হ্যাপিনেস টার্ম ঠিক কবে থেকে খুজতে শুরু করেছিলো, বলা কঠিন।ধর্মপ্রবর্তক থেকে নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং ঢাকার এলিট সোসাইটি থেকে বঙ্গবাজারে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো থেকে কারা বেশি সুখী হতে চেয়েছে? কারা হ্যাপিনেসের স্পর্শ পেয়েছে? কোথাও সুখ বলতে কিছু কখনো ছিলো না,সব ইলিউশন। যেমন- আইনস্টাইন মনে করেছিলো সময় বলে আদৌত আসলে কিছু নেই, এমন ভাবনায় বিশ্বাস বেড়েছে মনে হয়।



বুদ্ধের দর্শন থেকে যদি একটা বাণী একটু হাতে নেই তাহলে তা হবে -Happiness is a journey not a destination. আমার কাছে মনে হলো এই বাণীর পোস্টমর্টেম করতে দেখলাম ইউটিউবে এক ভিডিওতে। যিনি করেছেন উনি হ্যাপিনেস ফিল্ড ' নিয়ে পড়াশোনা করে বই লিখেছে; নিজের বই নিয়ে সংক্ষেপে কিছু বলেছে হ্যাপিনেস প্যারাডক্স নিয়ে। যেমন- নিউটনের প্রিজম এক্সপেরিমেন্ট থেকে সূর্যের আলো থেকে বিভিন্ন কালার বের করা, তেমনি আমাদের জীবনে হ্যাপিনেসকে প্রিজমে ধরলে তেমন কিছু ফ্যাক্ট বের হবে, তিনি নাম দিয়েছেন [SPIRE] ভেঙে বলতে গেলে ' Spiritual, Physical, Intellectual, Relational and Emontional. এই ব্যাপারগুলোই সঠিক ব্যালেন্স করতে পারলে হ্যাপিনেস প্যারাডক্স সমাধান করা সম্ভব হতে পারে, উনার সুরে তাই মনে হয়েছে।



উপরের ফ্যাক্টগুলো নিজের ভিতরে ফিল্টার করলে হয়তো বুঝা যেতে পারে, আমার/আপনার হ্যাপিনেস 'ঠিক কত আলোকবর্ষ দূরে অবস্থান করছে। পরিবার, সমাজের বন্ডিং থেকে বিচ্যুতি দেখা দিলে ইমোশনালী ভেঙে পড়লে; স্পিরিচুয়ালী ভালো থেকেও স্বাস্থ্যগত সমস্যা থাকলে সুখে দেখা দিবে না আজন্ম।বা নিউটনের আলকেমীর খোজে কাটিয়ে দেয়া জীবন, আইনস্টাইনের সব কিছু ব্যাখ্যার জন্য একটা ইকুয়েশনের লোভ -কতটুকুই সুখী করতে পেরেছে কেউ কখনো ভেবে দেখেনি,দেখতে চায়নি

নিউরাসায়েন্স দিয়ে হ্যাপি থাকার চেষ্টা চলছে, সুখের হরমোনগুলোর আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে,বাজারে ড্রাগও বের হয়েছে। কর্মজীবনের অর্থ উপার্জনের স্বাস্থ্যগত সাইডইফেক্ট কাটিয়ে দেখা হচ্ছে। সুখী হবার একটা দিক হলো পৃথিবীর সবাই যদি সবাইকে ভালো বলে, তাহলে হয়তো মগজের ভাবনায়,হৃদয়ে ভালো অনুভব হবে। তাছাড়া দরিদ্রদের মাঝে অর্থ বন্টন করে সুখী রাখা যাবে শতকোটি মানুষদের।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×