somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের ভালোর জন্য ভাবা হয়?

০৮ ই মে, ২০২৩ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








বৌদ্ধধর্মের গৌতমের বাবা-মা গৌতমকে চার দেয়ালে বন্ধি রেখে জীবনের মানে শিখাতে পারেনি,গৌতমের জীবন হবে সুখ আর সুখ, তা দিয়ে চারপাশ ঢাকা থাকতে হবে তেমন ব্যবস্থা করেছিলেন ওর বাবা-মা,বিয়েও দিয়েছিলেন।কিন্তু দেয়ালের বাইরে গিয়ে ভিন্ন জগৎ দেখে রাজপরিবারের মোহ নিমিষেই ভুলে গেলো এই ভেবে যে, সত্য আমি চারদেয়ালের ভিতর পাবো না।ফলাফল :বিভিন্ন গুরু ধরে কাজ না হওয়াতে নিজেই গাছের নিচে বসে দর্শনের জন্ম দিয়েছে,সবাইকে জানানোর ব্যবস্থা করেছে,জানিয়েছে এবং মানুষ এখনো তা ধরে রেখেছে, পালন করছে ধর্ম হিসেবে।গৌতমের সত্য গৌতমকে ভালো রেখেছে নিশ্চই বাকি উনার অনুসারীগণ কতটুকু ভালো থাকতে পেরেছে?গৌতম নিজেও মানুষের ভালোর জন্য বসেনি গাছের নিচে,পরে দিব্যজ্ঞান জ্ঞান লাভ করে মানুষের ভালো চেয়েছে সম্ভবত।



সমাজতন্ত্রীরা অনেক চেষ্টা করেছে মানুষকে ভালো রাখতে,বই লেখা হয়েছে, বাস্তবতা বুঝে বিপ্লব সাধিত হয়েছিলো,একসময় পৃথিবীরব্যাপী বিপ্লবের বীজ বোনা হতো। লেনিন দিয়ে শুরু হয়ে ইউনিয়ন গর্বাচেভের হাতে সমাপ্তি ঘটনো হয়। মেডিক্যালের ছাত্র চে পৃথিবীটাকেই নিজের আইডোলজির আতুরঘর বানাতে চেয়েছে,সফলতা/ব্যর্থতায় জীবনাবসান হয়েছে।চে টিশার্ট ক্যাপে জীবিত আছে এখনো, যা তরুনপ্রজন্মের রক্ত গরম করতে পারে না; এমনকি নজরুলের বিদ্রোহী কবিতা আজকাল অকোজো হয়ে গেছে মনে হয়।চে 'কে আটক করা বলিভিয়ার জেনারেল আজ মৃত্যুবরণ করেছে। বিপ্লবের যুগে মানুষের ভালো যারা চেয়েছে, বর্তমান সময়ে ঠিক কত ভাগ মানুষ অন্য মানুষের ভালো চায়?? এখন ক্যাপিটালিজম ধোয়ায় নিশ্বাস নিতে শিখতে হয়, নিশ্বাসবন্ধ হয়ে গেলেও কিছু করার নেই।



কিছুদিন আগে ডা.জাফরউল্লাহ মারা গিয়েছে,দেশব্যাপী সবাই উনার প্রতি শ্রদ্ধা জানিয়েছে; যুদ্ধের জন্য পড়াশোনো বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সেবা করা জন্য তিনি চলে আসে।এই ঘটনার সাথে একটু মিলিয়ে দেখি,করোনার সময় দেশে বাসায় বসে স্কিল অর্জন করার পরামর্শ দেখা যেতো যা করোনা পরবর্তী সময়ে কাজে আসবে।কিন্তু তেমন কেউ বাইরে বের হয়ে মানুষের সাহায্যের কথা ভাবেনি, ভেবেছে নিজের ও পরিবারের।কিছু ঘটনা থাকতে পারে যা ব্লগারদের কমেন্টে আসতে পারে। জাফরউল্লাহ এক ইন্টারভিউতে একবার জিয়াকে বলেছিলো,আপনি ছোট কাজ সিগারেট ছাড়তে পারেননি,মানুষের জন্য বড় কাজ করবেন কীভাবে?



আপনি আপনার জীবদ্দশায় মানুষের ভালোর জন্য কত মিনিট ব্যয় করেছেন; পার্লামেন্টের বিলগুলোয় মানুষের ভালোর জন্য কিছু চোখে পড়েছে।মানুষ আছে নিজেকে নিয়ে, নিজেকে কেন্দ্রে রেখে পরিবার পর্যন্তই বলয়।এর বাইরের কিছু কখনো চোখে পড়ে না সমাজ ও রাষ্ট্রের।নিজে ভালো থাকতে গিয়ে প্রকৃতির সাথে অবিচার, বিশৃঙ্খলা,অরাজকতার জন্ম দিয়ে, সমাধানকে অধরা রাখা হয়।




সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৩ দুপুর ২:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×