somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফার্মেসী ব্যবসার জয়জয়কার।

১০ ই মে, ২০২৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






দেশে মোট ফার্মেসীর সংখ্যা ২ লাখ ৩ হাজারের কাছাছাছি। গতবছর ৫ মাসে নিবন্ধন দেয়া হয় ৪৬ হাজারের বেশি ফার্মেসী। দেশের ১৮/১৯ কোটি মানুষের জন্য ঔষধ বাজারজাত করা হয়, বিদেশেও রপ্তানী করা হয় ' ঔষধ প্রসাশন অধিদপ্তর তাই হয়তো বলবে নিয়ম মেনেই নিবন্ধিত করা হয়েছে।তবে ঠিক জনসংখ্যার অনুপাতে ফার্মেসীর সংখ্যা কত থাকতে হবে তা জানা যায়নি।



ফার্মেসী ব্যবসায় কি বেকারত্ব দূর হচ্ছে? আমার পরিচিত একজন ছিলেন নিজের ছেলের জন্য সরকারী চাকুরীর জুতা ক্ষয় করে ফেলেছিলেন, পরে বুদ্ধি করে ছেলেকে ফার্মেসীতে রেখে নিজে ফার্মেসী দিয়ে ছেলেকে বসিয়ে দেয়।কিছুদিন আগে দেখা হতেই, এ ব্যাপারে জানতে চাইলে উনি বলে এ ব্যবসার যুগ চলে গেছে,বাকির খাতার পৃষ্ঠা সংখ্যা বাড়াতে হয়, না হয় ক্রেতা অন্য দোকানে চলে যায়। এখন নাকি সাধারণ মানুষ আর বোকা নেই, সবাই ঔষধ চিনে, দাম জানে, ঠকানো যায় না। অনেকেই দেখেছি লাইসেন্স নেবার জন্য লাইনে গিয়ে দাড়ায়, মানে ফার্মেসী বাজারে আসছে আরও।



ঠকানো যাচ্ছে না জাতির স্বাস্থ্যের অবস্থা কেমন? নিশ্চই ভালো, করোনা কি করতে পেরেছে? ইম্যুনিটি যে লেভেলে গেছে আশেপাশে এত এত ফার্মেসী ইম্যুনিটি দেখলে, রাগ করতে পারে।নিজের কাজ বন্ধ করে মুড়ির মত ঔষধ খেতে বাধ্য করতে পারে। এন্টিবায়োটিক সাজেস্ট করা আর্টের পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। ভেজাল খেয়ে ঔষধের চাহিদা বাড়ছে, সেই ঔষধেও ভেজাল বাড়ছে;আমি আপনি সুস্থ আছি, অসুস্থ হচ্ছি।


আপনারা নিশ্চই একমত হবেন যে, বিশ্বের সবচেয়ে বেশি ডাক্তার প্রজাতি এ দেশে বাস করে, সংখ্যা আরও বাড়বে যে হারে নিবন্ধন শুরু হয়েছে। নিজের বাসার সদস্য থেকে শুরু করে মোড়ের টেম্পুচালকও ডাক্তারী বুুঝে। ঔষধ সাজেস্ট করতে পারে বা পরিচিত ফার্মেসী সাজেস্ট করতে পারে। দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা সামলায় ভারত,থাইল্যান্ড,লন্ডন, ও আমেরিকা। বাজারের মরিচ বিক্রেতাও দেশের ডাক্তারদের ভরসা করতে চায় না ;তবুও বিভিন্ন কোম্পানী মেডিকাল প্রমোশন অফিসারদের রিপোর্ট করায় ডাক্তারদের চেস্বারে।



সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৩ দুপুর ২:০৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×