somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র শিবিরের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে মনে হয়।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






ইসলামী ছাত্রশিবিরের প্রোগ্রাম চলছে, আমি যে এলাকায় আছি এই এলাকায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মোড়কে বিভিন্ন মেসেজ দেবার চেষ্টা চলছে আলতো করে, দর্শকদের ফিডব্যাকও দেয়া হচ্ছে, ইসলামিক শাসনতন্ত্রের দিকে যেতে চাইছে তারা। সরকার পতনের ঝাঝ এখনো কাটেনি, রঙ্গলীলা চলছে পুরোদমে যা কবিতা, নাটক, গান ও ভাষণে বুঝা যাচ্ছে।তবে আশেপাশে ব্যবসা চলছে ভালোমত, বিভিন্ন খাবারের দোকান এবং উপড়ে পড়া মানুষের ভীড়। এটা ফ্রী প্রোগ্রাম তাই হয়তো ; যাদের টাকা আছে তারা হয়তো আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের গান শুনতে গিয়েছে, যারা যেতে পারেনি তারা অন্য কাজে বের হয়ে জ্যামে ভোগান্তিতে পড়েছে।


৩/৪ টা বইয়ের স্টলে সব ধর্মীয় বই ছিলো, মোটামুটি ভিড় ছিলো। পরিচিত বই সব তাই সবাই নেড়ে চেড়ে দেখছে, ডিসকাউন্ট হিসাবের চেষ্টা করছে। আমার পরিচিত একজন, অল্প দামে একটা বই কিনলো " দৈনন্দিন জীবনের সব দোয়ার বই ' ঘুমাতে যাওয়ার দোয়া,ঘুম না আসলে আসার দোয়া, বাথরুমে যাবার দোয়া ; উনি খুব খুশি,বালিশের পাশে দোয়ার বই থাকবে ও তুর্কি সিরিজ দেখবে,ঈমান সমুন্নত থাকবে।


আমার পরিচিত কয়েকজন ছাত্রশিবিরে ছিলো, তার মধ্যে একজন অনেকবছর আগে হরতাল স্বার্থক করতে গিয়ে নিহত হয়ে শহীদ হয়ে গিয়েছিলো,এখন যারা আছে তাদের আচরণে অনেক পরিবর্তন এসেছে সরকার পতনের পর।মিষ্টিও খেয়েছি, দেখে মনে হয় বুক ভরে নিশ্বাস নেয়া যাচ্ছে এখন।আগে শিবিরে সাথী হবার জন্য কিশোরআলো নামের একটা ম্যাগাজিন দেয়া হতো, এখন ওরা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে কিনা কে জানে ; বই স্টলে কিশোর আলোও দেখেছি আজ।অনেক প্রচলিত কথা চালু আছে যে, শিবিরের পোলাপানগুলো নাকি অনেক মেধাবী হয়, অনেক ফিল্টার করে ওরা দলের সাথী বানায়। তবে এটা ঠিক আমি পেছনের বেন্চের পোলাপানদের তেমন দেখেনি এই দলে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৩
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×