somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের শেষে-১৭

১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবসময় দেয়ালের অপর পার্শ্বের ঘাসকে অধিক সবুজ বলে মনে হয়। প্রতি পক্ষকে, নিজের বন্ধুকে, প্রতিবেশীকে, কলিগকে চারপার্শ্বের সব মানুষকে মনে হয় সে যেন আমার কাছ থেকে খুব ভাল অবস্থানে আছে। আসলে কী তাই? নিজেকে তাদের চেয়ে হীন মনে করে নিরবে নিভৃতে কাদতে দেখা যায়। প্রকৃতি চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন। আমি অন্যকে খুব ভালো মনে করি। আবার অন্যরাও আমাকে খুব ভালো অবস্থানে আছি বলে মনে করে। পৃথিবীটা এভাবেই চলছে। আনিসুজ্জামান। সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের রাজশাহী প্রধান প্রতিবেদক। এই পদকে ব্যুরো বলা হয়। আজকে সকালে ভাইয়ার সাথে দেখা করতে গেছিলাম। কথা প্রসঙ্গে উঠে আসে .অমি কী হবো ভবিষ্যতে। জানালাম সাংবাদিক হওয়ার আমার প্রবল আকাঙ্খা। তিনি বলেন “খবরদার কখনো এ পেশয় আসবে না। আমি এখানে এসে নিরবে নিভৃতে কাঁদছি। আমার বন্ধুরা ৮০ থেকে ৯০ হাজার টাকার বেতনে চাকরী করছে। অনেক ভালো অবস্থানে আছে” টাকা দিয়েই সবকিছু বিবেচনা করা কী ঠিক? আমার কাছে মনে হচেছ সে খুব ভালো জীবন যাপন করছে।এটি ামার ধারণা। কি জন্য ধারণা ...কারণ সে এতো এতো টাকার বেতনে চাকরী করে। আমি এটাকে সমর্থন করিনা। তিনি আমাকে অন্যকিছূ হওয়ার পরামর্শ দিলেন। ভার্সিটি টিচার। বহুজাতিক কোম্পানিতে চাকরী । গর্জিয়াস জীবন যাপন। আমার একটাই ইচ্ছা সাংবাদিক হবো।
আজ বিকালে চারুকলা বিভাগে গেলাম। বড় ভাইেদর সাথে । মাজহারও সোহাগ, আমার বন্ধু শাওন, সোহাগ, আহমেদসহ আরো অনেকে। সোহাগ ভাই আমাদের কে চারুকলায় বৈশাখী মেলায় বসা দোকান থেকে খাওয়ালেন। খুব মজা হল। ঘুরে ঘুরে স্টল দেখলাম। সোহাগ ভাই খুব রশিক মানুষ। মেধাবীও। এআাইএস থেকে এমবিএ ও আইবিএ’র এমবিএ করছেন। খুব সুন্দর কথা বলেন। সমাজের নানা অসঙ্গতি উঠে আসে তার কথায়। প্রতিটি বিষয়ে তার রয়েছে মৌলিক জ্ঞান। তার কথা শুনতে ভালো লাগে। অনেক কিছু শেখাও যায়। মাজহার ভাই এআইএস থেকে ইতোমধ্যে এমবিএ শেষ করেছেন। তিনি আমাদেরকে খাওয়ার স্পন্সর করলেন। মেলা থেকে তিনি আমাকে ও শাওনকে দুটি বাশিঁ কিনে দিলেন। আমরা তা বাজালাম। চারুকলা থেকে হলে আসা পর্যন্ত আমরা বাশি বাজালাম। মনে হল ছোট বেলায় মেলায় গেলে যে একটা উৎসব ভাব আসতে। এই ভাব্টা তখন চলে এসেছিল।
সন্ধ্যায় জিয়া হলের সামনে সবাই চা খেলাম। পরে সজিব ভাইয়ের সাথে দেখা। তিনি এক ব্যাচ সিনিয়র। আমাদের মার্কেটিং বিভাগেই। জিয়া হলে থাকেন। তার সাথে আড্ডায় মেতে উঠলাম হলগেটের সেলুন দোকানে। নানা বিষয় নিয়ে কথা হল। আড্ডা আমার ভালো লাগে। আড্ডাকে আমি শিক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করি। অনেক না জানা কথা জানা যায়। মতামত শেয়ার করা যায়।
শাকির ইকরাম
১৫ এপ্রিল ২০১১
সময় ১১:৫৫
শের-ই-বাংলা হল

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×