অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লাইভ পামার জানিয়েছেন, চীনা এক সংস্থার হাতে তৈরি এই জাহাজ দেখতে একেবারে পুরনো টাইটানিকের মতোই হবে। চমক হিসেবে এই জাহাজেও তৃতীয় শ্রেণীর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জাহাজের মালিক পামার। টাইটানিকের তৃতীয় শ্রেণী বাস্তবে যতো না আলোচনার কারণ হয়েছে, তার চেয়ে ঢের বেশি আলোচিত হয়েছে জেমস ক্যামেরনের রেকর্ড ভাঙচুর করা সিনেমা 'টাইটানিক' তৈরির পর থেকে। এই সিনেমাতেই তৃতীয় শ্রেণীর যাত্রী জ্যাকের সঙ্গে ডিলাক্স শ্রেণীর রোজের প্রেম কাহিনী নাড়া দিয়েছিল সারা দুনিয়াকে। তৃতীয় শ্রেণীর আইরিশ মজুর শ্রেণীর যাত্রীদের প্রাণখোলা হই-হুল্লোড় আকৃষ্ট করেছিল রোজকে। একইসঙ্গে টেনেছিল দর্শকদের মনও। তাই এই জাহাজে এমন তৃতীয় শ্রেণী অতিরিক্ত আকর্ষণের কারণ হবে বলে আশা করেছেন ক্লাইভ পামার.......
Click This Link
একেবারে আগের মতোই এখানেও স্টু, আলুর ঝোল আর দেদার আইরিশ নাচের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। এ ছাড়া এই জাহাজে আরো দুটি শ্রেণী থাকার কথা ঘোষণা করা হয়েছে। একটি ডিলাক্স ও অন্যটি প্রথম শ্রেণী।
ডিলাক্সের বর্ণনা দিতে গিয়ে মালিক নিজেই প্রশংসায় পঞ্চমুখ। তবে এমন লোভনীয় জাহাজে ডিলাক্সের মজা ছেড়ে তথাকথিত তৃতীয় শ্রেণীতে কেনো যাবেন যাত্রীরা? এ নিয়ে অবশ্য বেশ চিন্তায় ছিলো কর্তৃপক্ষ। পরে জানা গিয়েছে, আগের মতো পরিবেশ তৈরি করতে অন্তত এক হাজার যাত্রীকে রাজি করানো হয়েছে। আর সিনেমার অনুকরণে এবারেও জ্যাক-রোজের কাহিনীর পুনরাভিনয় হওয়ার সম্ভাবনা নিয়েও চলছে রসিকতা। ১০৪ বছর আগের মতো এবারো ব্রিটিশ যাত্রীবাহী ও মালবাহী জাহাজ সংস্থা 'ব্লু স্টার লাইন'-এর পতাকা নিয়ে যাত্রা শুরু করবে টাইটানিক-২। সূত্র : এই সম
২০১৭ সালে ফের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে পাড়ি জমাবে টাইটানিক-২.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।