যুক্তরাষ্ট্র থেকে ডিএনএ প্রতিবেদন আসতে দেরি হওয়ায় বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কাজ কার্যত থেমে আছে। যদিও এ হত্যাকাণ্ডটি ঘটেছিল ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারস্থ এলাকায় তাদের নিজ বাড়িতে। এদিকে ডিএনএ প্রতিবেদনের সাহায্যে এ মামলার আসামি শনাক্ত করা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে র্যাবের তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হত্যার আলামত থেকে ডিএনএ (বংশগতির ধারক) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন। এ হত্যার রহস্য উদঘাটনের জন্য আর কোনো সূত্রের সন্ধান তারা এখনো পাননি। দেড় বছরের বেশি আগে যুক্তরাষ্ট্রে এ আলামত পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, দেশে পেশাদার অপরাধীদের কোনো ডিএনএ তথ্যভাণ্ডর নেই। ফলে এ ডিএনএ নমুনা কার সঙ্গে বা কতজনের সঙ্গে মিলিয়ে আসামি শনাক্ত করা যাবে, সে প্রশ্নের কোনো সহজ জবাব নেই।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ হত্যাকাণ্ডের মামলা তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তের ৬২ দিনের মাথায় হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি পুলিশ। এরপরই আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হয় র্যাবকে। পরে তারা ভিসেরা পরীক্ষার জন্য সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলন করে এবং এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী শিশুপুত্র মাহীর সরওয়ারের সঙ্গে দফায় দফায় কথা বলে। জিজ্ঞাসাবাদ করা হয় শতাধিক ব্যক্তিকে।
Click This Link
থেমে আছে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ..........

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।