দরজাটা খুলতেই
দরজায় হু হু বাতাসের সবুজের বিশ্বাস—সে আমার দেশ।
জানালাটা খুলতেই
উজ্জ্বল ঝলমল পতাকা সবুজ লাল—সে আমার দেশ
জানালাটা খুলতেই
মায়ের মুখের মতো শহীদ মিনার... স্মৃতিস্তম্ভ—সে আমার দেশ
এরপর দরজা জানালাটা খুলতেই
হুরমুরিয়ে আসা ককটেল গ্রেনেড তাজাবোমা... বিকট শব্দ নিনাদ
ভস্মীভূত ঘর আমার—আতঙ্কিত জনগণ
দেশজুড়ে আর্তনাদ—মানচিত্র প্রকম্পিত
হায় স্বাধীনতা—কোথায় আমার দেশ।
কোথায় চলেছে বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



