somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞান-কল্পবিজ্ঞান .......... =p~ =p~ :P :P

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার এক গবেষকের লেখা বইয়ের বিষয়বস্তু আমাদের চিন্তার নিউরনে ঝঙ্কার ফেলতে পারে। গবেষকের নাম এলিস সিলভার। তার নতুন বই 'হিউম্যানস আর নট ফ্রম আর্থ : আ সায়েন্টিফিক ইভোলিউশন অফ দ্য এভিডেন্স'। এই বইতে তিনি দাবি করেছেন যে, মানুষ এই পৃথিবীর জীবই নয়। ভিন গ্রহের প্রাণী। বহু বছর আগে ভিন গ্রহের কিছু প্রাণী পৃথিবীতে এসেছিল। তাদের সঙ্গেই নাকি পৃথিবীতে আসে মানুষ। কয়েকজন মানুষকে এ গ্রহে রেখে বাকিরা ফিরে গেছেন নিজেদের গ্রহে।

কেমন কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছে। পৃথিবীতে প্রাণের আগমন তথা মানুষের আগমন নিয়ে বৈজ্ঞানিরা নানা সময় নানা মতবাদ দিয়েছেন। যেমন কিছু আগে আমরা শুনেছি মানুষও এলিয়ান, অর্থাত্ ভিন গ্রহের প্রাণী। এই অর্থে যে, মহাকাশ থেকে এই পৃথিবীতে অণুজীব এসেছে উল্কাপাত বা ধূমকেতু দ্বারা বাহিত হয়ে। সেই অণুজীবের বিবর্তনধারায় ফলাফল বিচিত্র প্রাণীর মেলা। স্তন্যপায়ী প্রাণী তথা মানুষও সেই উত্স থেকেই সৃষ্ট। সুতরাং মানুষও এক অর্থে এলিয়ান। কিন্তু এলিস সিলভার বলেছেন অন্যভাবে। তার ব্যাখ্যা আরও চমকপ্রদ। তার গবেষণাগ্রন্থ বলছে কোনো বিবর্তনের ফসল নয় মানুষ। মানুষ আসলে এই গ্রহের প্রাণীই নয়। মানুষকে এই পৃথিবীতে রেখে গেছে ভিন গ্রহের কিছু প্রাণী। এর স্বপক্ষে প্রমাণ হিসেবে এলিস বলেছেন, মানুষ এসেছে কম মাধ্যাকর্ষণ শক্তিবিশিষ্ট কোনো গ্রহ থেকে। সে কারণে পৃথিবীর বেশি মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারে না তারা। অধিকাংশ মানুষই তাই পিঠ ও কোমর ব্যথায় কাবু। তার কথায়, 'ভিন গ্রহের উন্নত প্রজাতিকে পৃথিবীতে আনা হয়েছিল, তাই মানুষই এই গ্রহের সবচেয়ে উন্নত জীব। কিন্তু পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা। সূর্যের আলোয় তারা ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতির বুকে স্বাভাবিকভাবে যে সমস্ত খাবার-দাবার পাওয়া যায়, তা মানুষের পছন্দ হয় না। খুব সহজেই ক্রনিক রোগে আক্রান্তও হয়ে পড়ে মানুষ।' এ প্রসঙ্গে আরও বিচিত্র সব উদহারণের অবতারণ করেছেন এলিস। যেমন মানবশিশুর জন্ম ও বেড়ে ওঠা। তার কথায়, মানব শিশুর জন্মের সময় মাথাটা এতই বড় হয়, যে অনেক সময় মায়েদের প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দেয়। কখনও আবার মায়ের ও শিশুর প্রাণহানিও ঘটে থাকে। এলিস মনে করেন, পৃথিবীর আর কোনো প্রজাতির প্রাণীর ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় না। টিকটিকির মতো বেশ কিছু সরীসৃপ দিনের পর দিন রোদে থাকলেও তাদের ত্বকে কোনও ক্ষতি হয় না। অথচ মানুষ কয়েক দিন টানা 'সানবাথ' করলে অধিকাংশ ক্ষেত্রেই তার ত্বকে সমস্যা দেখা দেয়। এলিসের দাবি, ভিন গ্রহের প্রাণী বলেই পৃথিবীর পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে না। দেখা দেয় সমস্যা। এমনকি মানুষের শরীর ঘড়ি দিনে ২৫ ঘণ্টার ভিত্তিতে তৈরি। পৃথিবীর ২৪ ঘণ্টার সময়ের হিসেবের সঙ্গে তা মেলে না বলেই প্রায়শই অসুস্থ হয়ে পড়ে মানুষ। এলিসের মতে মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলেও এর প্রমাণ পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো—'উন্নত প্রজাতি'র মানুষকে তবে হঠাত্ 'কম উন্নত' গ্রহে এনে ছেড়ে দেয়া হল কেন? এলিসের যুক্তি, পৃথিবীতে মানুষের আবির্ভাব সম্ভবত দ্বীপান্তরে নির্বাসনের মতো। তার কথায়, 'ভিন গ্রহের প্রাণীদের কাছে পৃথিবী অনেকটা জেলের মতো। প্রকৃতিগতভাবে মানুষ খুবই হিংস্র। তাই সঠিক আচার-আচরণ শিখতেই পৃথিবীতে নির্বাসনে পাঠানো হয় তাদের।'

এলিসের এসব গবেষণালব্ধ ভাবনা সত্য হোক বা শুধুই কল্পনা হোক, তার অনেক কিছুই মানুষের বেলায় মিলে যায় বটে। এলিস মনে করেন, তার তথ্যকে সামনে রেখে আরও গবেষণা করা হলে এর স্বপক্ষেই আরও অনেক প্রমাণ মিলবে। সেই প্রমাণ পাওয়া যাক বা না যাক, এসব গবেষণাগ্রন্থ সাধারণ মানুষকেও চিন্তাশীল করে বটে। ................

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×