somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ ময়নার হাট রেল স্টেশন আর বৃদ্ধ আমীর হোসেনের কথপোকথন

১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঁচাশি বছরের বৃদ্ধ আমীর হোসেন যখন তার থেকে বছর পাঁচেকের বড় ‘ময়নার হাট রেল স্টেশনের’ ছোট্ট বেঞ্চটাতে এসে বসেন তখন সেটা কারো নজরে পড়ার কথা না। পড়েও না। শুধু ময়নার হাট রেল স্টেশনের জীর্ণ শীর্ণ ভাঙ্গাচোরা লোহার কাঠামোগুলো একটু খুশি হয়। কোন একজন এসেছে তার সাথে কথা বলতে।

- কি খবর আমীর হোসেন। শরীর খারাপ নাকি?
- শরীর দিয়ে আর কি হবে ভাই। তোমার এরকম শক্ত পোক্ত লোহার শরীরের যে অবস্থা তাতে আমি যে বেচে আছি সেটাই তো বাড়তি পাওনা।
- তা যা বলেছ। তবে জানো কি, বাইরের কাঠামোটাও ভেঙ্গে পড়ে যখন মনের ভেতরটা ভেঙ্গে যায়।
- তোমার আবার মন?
- তা যা বলেছ। আমি একটা জড় পদার্থ আমার আবার মন। তবুও তুমি তো জানো কেমন ছিলাম আমি। এই যে ময়নার হাটের জনপদ এটাতো আমাকে ঘিরেই গড় উঠেছিল। এই যে স্কুল, এই যে কলেজ, মিল-কারখানা সব। আর আজ আমি ভাঙ্গাচোরা এক স্টেশন। সপ্তাহে একদিন আমি খুশি হই। প্রাণচাঞ্চল্যে ভরে উঠে মন। একারনেই বোধহয় এখনো বেঁচে আছি। প্রতি বুধবার যখন ট্রেনটা আসে তখন খুব অল্প হলেও মনটা ভড়ে উঠে। মুখরিত হয় আমার জীবন, সার্থকতা পাই জীবনের। ওহ! তোমাকে কি বলছি, তুমি কি বুঝবে আমার ব্যাথা।
- ভাইরে, তোমার ব্যাথা বুঝি বলেই এখানে এসে বসে থাকি। তুমি তো তাও প্রতি বুধবারে মুখরিত হও কোলাহলে। আমার যে শুধু বুধবার যায় আর আসে কিন্তু মুখরিত হওয়া আর হয় না। পাচটা ছেলেমেয়ের সবাই দূরে থাকে। খোজ খবর খুব একটা নেয় না। বছর দুবছরে একবার দেখে যায়। সেসময় খুব আনন্দ পাই তোমার মতো, একটা ট্রেন আসার মতো। খুব হইচই হয় বাড়িশুদ্ধ, যেরকম হয় তোমার এখানে। তারপর সবাই যখন চলে যায় তখন আমি পড়ে থাকি একা নিঃসঙ্গ, যেমন তুমি পড়ে থাকো একটা ট্রেন যাওয়ার পরে। তোমার তবুও সপ্তাহ পরে বুধবারের জন্য অপেক্ষা করতে করতে চলে যায় কিন্তু আমার যে কতদিনের অপেক্ষা তাইতো জানি না। জানিই যে না, অপেক্ষার শেষ হবে কিনা।

কৌতুহলী কেউ যদি একটু এগিয়ে কান খাড়া করে রাখে আমীর হোসেন আর ময়নার হাট রেল স্টেশনের মধ্যকার কথাবার্তা শোনার জন্য তাহলে তাকে নিরাশ হতে হবে। তাদের মধ্যকার কথাবার্তা কেউ কোনদিন শোনেনি। তবুও তাদের মধ্যে কথাবার্তা হয়।

নিঃসঙ্গ দুটো মনের কথাবার্তা যে বাতাসে ভাসে না। সেটা যে হয় মনে মনে। সেটা যে অনুভব করতে হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×