জীবনটা অনেকটা দেয়ালে টানানো চক্রাকার ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটার মতো। ছটা থেকে বারোটা পর্যন্ত কাটা গুলো উঠবে, তারপর বারোটা থেকে ছটা কাটাগুলো নামবে। উঠার সময়ে পাওয়া যায় নতুন মাটির গন্ধ, বালু-সিমেন্টের মিশ্রনের গন্ধ, সিজন করা কাঠের গন্ধ। সামনে থাকা ছোট্ট এক চিলতে উঠোনে ঘাসের গন্ধ, ছাদে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ বাতাসের গন্ধ। নামার সময়ে নতুন মাটি পুরোনো হয়ে যায়, বালু-সিমেন্ট খসে পড়ে, কাঠ ধরে ঘুণ। সামনে থাকা এক চিলতে উঠোনটা খুব ছোট হয়ে যায়, ছাদে দাঁড়িয়ে আর ভোরের বাতাস পাওয়া যায় না।
ভাঙ্গা গড়ার এ খেলাটা চিরন্তন। প্রজন্ম থেকে প্রজন্মে এ খেলা চলবেই। এক প্রজন্ম গড়বে, বুকের ভালোবাসায়, চোখের পানিতে, রক্তের উষ্ণতায়। তিল তিল করে, বিন্দু বিন্দু করে। জীবন আসবে সেখানে, একটু একটু করে। ছোট চারাগাছটা হবে বড় গাছ, মেয়ে হবে মা। তারপর আরেক প্রজন্ম তা ভাঙ্গবে। খেয়ালীতে, প্রয়োজনে, চাহিদায়। প্রকৃতির এ অমোঘ নিয়মটা প্রকৃতি থেকে শেখে যে মানুষ। মানুষ হয়ে তাকে অস্বীকার করার উপায় কোথায় মানুষের?
অসময়ে কুহু শুনে মনের ভেতর কেমন জানি হুহু একটা আবেগ এনে দেয়। কাকের কাঁ কাঁ ডাক বরঞ্চ অনেক বাস্তব মনে হয়। এই যে নগর, এই যে নাগরিক রুক্ষতা সেখানে কুহু অযাচিত। কাকের কর্কশ কাঁ কাঁ শব্দ সেখানে মানিয়ে যায়, মিলিয়ে যায়, মিশিয়ে যায়। তবুও মনের ভেতর কুহু শোনার আকুলতা। কুহু শুনে হুহু করে ওঠা টান, অজান্তেই। সংস্কারই হবে বোধহয়। নইলে ইট-কাঠের এ রুক্ষ নগরীতে বাস করার পড়েও কুহু শব্দে মনের ভেতর হুহু করে উঠবে কেন?
তাইতো ধানমন্ডির ১০ নং রোডের দেড়তলা, সামনের ছোট্ট সবুজ উঠোনের জমিলা কুটিরের পরিবর্তিত রুপ চৌদ্দতলা জমিলা’স প্যালেসের চারতলার পশ্চিমদিকের বারান্দায় দাঁড়িয়ে জমিলা বেগম বুঝতে পারেন না কেন কুহু শব্দে মনের ভেতর হুহু করে উঠে তার?
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।