একুশের অণুগল্পঃ দুঃখিনী বর্ণমালা
নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়।
........................................................
..............................................
....................
..............
হে আমার আঁখিতারা তুমি উন্মিলিত সর্বক্ষণজাগরণে।
তোমাকে উপড়ে নিলে, বলো তবে, কী থাকে আমার ?
উনিশ শো' বাহন্নোর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি
বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী।
সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হ'লে আমার সত্তার দিকে
কতো নোংরা হাতের হিংশ্রতা ধেয়ে আসে।
এখন তোমাকে নিয়ে খেঙরার নোংরামি,
এখন তোমাকে ঘিরে খিস্তি-খেউড়ের পৌষমাস !
তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো,
বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা।
- আচ্ছা মামনি, বর্ণমালা কি?
- বর্ণমালা হচ্ছে অ, আ, ই, ক, খ এগুলো।
- এগুলো দুঃখিনী কেন মা? এগুলোর কি মুখ আছে? সব তো একই রকম।
- না, মা। এগুলো সব একই রকম না। ধরো অ, অ এর সাথে যদি একটা আ-কার যোগ হয় তাহলে তা হয়ে যায় আ। ব এর সাথে যদি একটা ১ যোগ হয় তা হয়ে যায় ক।
- যাহ! মামনি, তুমি আমার সাথে মিথ্যা বলছো কেন?
- আমি মিথ্যা বলিনি মা। এগুলো সব আলাদা আলাদা। একেকটা একেক রকম।
- আমিও তো জানি মামনি এগুলো একেকটা একেক রকম কিন্তু সব তো ছয় ডটের মধ্যেই। ১ নম্বর ডটে অ; ৩,৪ আর ৫ নম্বর ডটে আ; ১, ৩ নম্বর ডটে ক; ৪, ৬ নম্বর ডটে খ। তুমি মিথ্যা বলছো মামনি।
অনামিকা কোন কথা বলতে পারে না। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অন্ধ মেয়েটার দিকে। কি করে সে তাকে বুঝাবে বর্ণমালা দেখতে কত সুন্দর। মেয়েটার কাছে তো সব কিছু ছয় ডটে বন্দী। ডটের স্পর্শে যে খুজে নেয় তার বর্ণমালা। দুঃখিনী বর্ণমালা।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।