somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্যর্থ নির্বাচন এবং অতঃপর..............

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লিখার প্রধান বিষয় হচ্ছে কি হতে পারে আগামী ৬ মাসের রাজনীতিতে। গত ৪ঠা ডিসেম্বর রাজনৈতিক বিষয়ে 'পুরোনো পথেই সমাধান আসছে' শিরোনামে একটি পূর্বাভাষ মুলক ব্লগ লিখেছিলাম যা সত্যি বলে প্রমানিত হয়েছে। ব্লগটি এখানে পড়ুনঃ Click This Link

এই ব্লগটি যখন লিখা হয় তখনো বিএনপির উপদেষ্টা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে এই বিশ্বাস ছিল জাতিসংঘের হস্তক্ষেপে সমাধান আসবে। তাই সবাই তারাণকো মিশনের দিকে অধির আগ্রহে তাকিয়ে ছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির ক্যামেষ্ট্রি যতটুকু বুঝি তাতেই এই ব্লগ লিখেছিলাম। বিএনপি গোত্রিয় লোকজন পলিট্রিক্সকে একটি বহুমুখী কৌশল মনে না করে তারা মনোট্রিক্স বা একমুখী কৌশলে সীমাবদ্ধ ছিলেন। ফলাফল যা হবার তাই হয়েছে। আমার পূর্বাভাসের ক্ষেত্রে বিএনপির এই সীমাবদ্ধতাটুকুও বিবেচনায় নিয়েছিলাম।

আজকের লিখার মূল বিষয় ভবিষ্যত সম্পর্কে কিছু পূর্বাভাষ করা যাতে রাজনীতি নিয়ে যারা নাড়াচড়া করেন তারা এতে কিছুটা হলেও চিন্তার খোরাক পান।

বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ রাজনীতির সূচনা রাজনীতির ফলাফলের পূর্বাভাসকে সহজ করে দিয়েছে। এই সহজ সমীকরণই বিগত সময়ের রাজনীতির কৌশল গুলোকে জটিল লাইনের উপর দাড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে এখনো ধর্ম একটি আবেগের বিষয় (ঢাকা শহর ব্যাতিত)।

সরকার দলীয় লোকজন যদিও ইদানিং কালে সমাঝোতার শর্ত হিসাবে জামাত ফ্যক্টরকে সামনে নিয়ে আসছে, এই বিষয়টি তাদের সুকৌশল রাজনীতির দূর্বলতাকেই তুলে ধরেছে। এতোদিন পর্যন্ত তারা জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবে তুলেধরার চেষ্টা করলেও সংলাপের শর্ত হিসাবে বিএনপিকে জামাত ছাড়ার শর্তারোপ করা জোটিয় রাজনীতির পাল্লা ভারীর হিসাবেই দেখা হচ্ছে। তদুপরি বিগত সময়ে যারা জামাত বিরোধী আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছেন তাদেরকেই আবার সরকারী দলের সংসদ সদস্য বা মন্ত্রী হতে দেখে অনেকেরই মোহ ভংগ হচ্ছে।

আসলে ইকুয়েশনটা খুবই সহজ, ১৮ দলীয় জোট একসাথে থাকলে ১৪ দলীয় জোটের পক্ষে কোন অবস্হাতেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়া সম্ভব হবেনা, তাই জামাতকে আলাদা করার দাবী। রাজনীতিতে আওয়ামীলীগ এখানেই এক বড় ভুল চাল দিয়েছে। ১৮ দলকে দূর্বল করার কৌশল হিসাবে নামে মাত্র যুদ্ধাপরাধের বিচার করার যে নীতি আওয়ামীলীগ নিয়েছিল তা কাংখিত ফল না দিয়ে বরং উল্টো ফল দিতে শুরু করায় রাজনীতি কিছুটা বেসামাল। জামাতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার দাবী বা প্রচেষ্টাও আবারও ভুল বার্তাই দিবে জনগণকে। ফলে রাজনৈতিক সমাধানের পথ আওয়ামীলিগ না জেনেই নিজের জন্য কঠিন করে ফেলছে। আওয়ামীলিগ মনে করছেন বিএনপির জন্য জোট ভাংগা সহজ হবেনা। বাস্তব অবস্হা হচ্ছে ১৮ দলীয় জোটে সম্ভবত খুব সহসাই নতুন মেরুকরণ দেখতে পাবেন। এবং সরকার সম্ভবত আরও একটি রাজনৈতিক ধাক্কা খেতে যাচ্ছেন।

আওয়ামীলীগের উচিত হবে মূলত আগামী এক বছরের মধ্যে ইলেকশন দিয়ে দেয়া। সরকারের নীতি নির্ধারকেরা আশা করছেন তারা ইলেকশন করার জন্য তিন বছর সময় পাবেন- আসলে আগামী ৬ মাসের মধ্যে ইলেকশনের ঘোষণা না আসলে সরকার আন্তর্জাতিকভাবে বিভিন্ন অবরোধের সম্মূখীন হবেন, তবে তারা কম পক্ষে ৬ মাস সময় পাবেন।

সরকারের জন্য পরামর্শঃ ১) জামাত ইস্যুতে সরাসরি রাজনৈতিক বক্তব্য থেকে সরে এসে দৃশ্যমান আইনি মোকাবিলায় যান। ২) যৌথ বাহিনীর অভিযানের নামে নিরীহ গ্রামের মানুষ, যারা জামাতের রাজনীতির সাথে জড়িত তাদের, হত্যা বন্ধ করে জামতকে আস্হায় নিয়ে আসুন। ৩) জামাতের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়ে জামাত বিএনপির জোটকে দূর্বল করুন। বিগত দিনে নিশ্চয়ই বুঝা গেছে চাপের মুখে জামাত আরও বেশী বিএনপি মূখী হয় এবং জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়।
৪) জনগণের মধ্যে এই ধারণা জন্ম নিয়েছে আওয়ামীলীগ ভারত নির্ভর দল। বাংলাদেশের মানুষ আধিপত্যবাদ বিরোধী। তারা যেমন পাকিদের আধিপত্যকে মেনে নেয়নি, তমনি বর্তমান ভারতের চলমান এই আধিপত্যবাদকেও মেনে নিচ্ছেনা। সহজে বিকানো কবি, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আর সাংবাদিকদেরকে এক বিকেলে নাস্তা করালেই তারা বিক্রি হয়ে যেতে পারে কিন্তু তাদের কথায় গ্রামের মানুষের মধ্যে সমর্থন বাড়বেনা। যা বাড়বে সুশাষণে আর আধিপত্যবাদ বিরোধী ভূমিকায়। ৬) সরকারকে আবারও বলছি ৩ বছর নয়, আপনারা সময় পাবেন সর্বোচ্ছ এক বছর। ৭) গণজাগরণ মন্চের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ঢাকায় সীমিত রাখুন, এটা এখন শুধু রাজনৈতিক অপচয়। ৮) বিএনপি নেত্রীর অহিংস রাজনীতির সুযোগ গ্রহন করুন যাতে মানুষ সরকারের প্রতি আস্হায় আসে। ৯) মাননীয় প্রধানমন্ত্রিকে বলছি, আপনার অনুপস্হিতিতে কিভাবে দল পরিচালিত হবে তা এখনি ঠিক করে ফেলুন - অন্তত ৩ জন বিকল্প ঠিক করুন, যারা অন্তত বংগবন্ধু পরিবারকে ভবিষ্যত রাজনীতি থেকে মাইনাচ করবেনা - কারণ আগামী ৩ মাস পরেই সে হিসেব শুরু হবে। মনে রাখবেন আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন।
১০) বি পজিটিভ।

মোট কথা সরকারকে পজিটিভ রাজনীতির কথা বলছি। এর কারণ হচ্ছে সরকার এখনও বাকা রাজনীতির কথা চিন্তা করছে যাতে কমপক্ষে ৩ বছর ক্ষমতায় থাকা যায়। কিন্ত বাস্তব কথা হচ্ছে এই সরকারের স্হায়িত্বকাল কোন অবস্হাতেই এক বছরের বেশী হবেনা। সরকারকে এই বিষয়টি মাথায় রাখা উচিত। মনের যাবতীয় ক্ষোভ ক্লেশ ভুলে গিয়ে চাইব আওয়ামীলীগ টিকে থাকুক।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×