যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক এটা আমরা ও চাই।
আমি এই আন্দোলনের সামিল হতে চাই...যদি ও সশরীরে উপস্থিত হতে পারছি না শাহবাগে
তবুও আমি তীব্র নিন্দা জানাই কাদের মোল্লার এই রায়ে...
তবে একটা কথা মনে রাখবেন এই আন্দোলনের স্লোগান এটা হওয়া উচিত নয় যে ইসলাম কে প্রতিহত করা।
কয়েকজন ফ্রেন্ড কে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে বি,এন,পি নাকি ভাঙ্গনের পথে...
তো এতে আপনার ইন্টারেস্ট কি?
যেই টা নিয়ে আন্দোলন করছেন ওই টার উদ্দেশ্য হাসিল করুন।
এতে করে আন্দোলনের ক্ষমতা হারিয়ে ফেলবেন বলে দিলাম।।
গুটি কয়েকজন ইসলাম পন্থী মুখোশধারী জন্য পুরো ইসলাম কে আপনি খারাপ বলতে পারেন না।
ইসলামের বিরুদ্ধে কেউ যদি একটি কথা বলেন তবে তার জন্ম একটা মুসলিমের ঘরে হয়েছে কিনা আমি সন্দিহান।
এটা ভাবা ঠিক হবে না যে ইসলামের মধ্যে খারাপ নেই
-অবশ্যই আছে।
দয়াকরে তাদের কে প্রতিহত করার চেষ্টা করুন কিন্তু পুরো ইসলাম কে নয়।
ইতিমধ্যে অনেকেই হয়ত মনে মনে ভাবছে এই রাজাকার আবার কোত্থেকে আসলো?
তবে এই কথাটা বলে রাখি আমার শরীরে এক জন প্রকৃত মুক্তিযোদ্ধার রক্ত বহমান...!!
বিঃ দ্রঃ স্ট্যাটাসটি শুধু মাত্র সহমত প্রকাশের জন্য কার সাথে বিতর্কে যাওয়ার জন্য নহে...!!
বিতর্ক করতে চাইলে স্ট্যাটাস থেকে দূরে থাকুন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




