আমার মন খারাপের বসন্তে
তোমায় খুজতে পারার অজুহাত,
আমার মিথ্যে হাসির আড়ালে
তোমায় স্বস্তি দেবার অজুহাত,
আমার স্বপ্ন দেখার বাহানায়
তোমায় ছুঁতে পারার অজুহাত,
আমার আনমনে সব বিকেলে
তোমায় মনে করার অজুহাত,
আমার নিঃসঙ্গ সব রাতে
তোমার সঙ্গ পাবার অজুহাত,
আমার কান্নাভেজা সময়ে
তোমার স্পর্শ পাবার অজুহাত,
আমার বেঁচে থাকার মানে
তোমায় ফিরে পাবার অজুহাত !
(এলোমেলো অজুহাত/শামীম মোহাম্মদ মাসুদ )
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




