মেঘদেবী-১
শামীম মোহাম্মাদ মাসুদ
মেঘদেবী,কতদিন তোমার হাতটা ধরা হয়নি,
তোমার পাশে গা ঘেষে বসা হয়নি,
তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম
অনেক গুলো জোস্না,
এত আলো,এত তারা এসব বড় মূল্যহীন,
আমার চোখ সীমানা আজ ঝাপসা হয়ে গেছে
তোমাকে না দেখে দেখে ,
মেঘদেবী,আমার বুকের শব্দ শুনোনা আজ অনেকদিন ,
ইদানিং বুকের ব্যাথাটাও বেড়েছে তোমার অভাবে,
আমার ঠোট শুকিয়ে গেছে
আমার চুল বড্ড অগোছালো
এগুলো শুধু তোমার অমলিন ছোঁয়া চায় !
মেঘদেবী,চলোনা রিক্সায় ঘুরি
আকাশ বলেছে আজ বৃষ্টি হবে,
চারদিক আঁধার করে মেঘ ঝরে পড়বে
শহরের সব ব্যস্ততা ঘুচে যাবে আজ,
নাগরিক রাজপথে শুধু তুমি আমি আজ পাশাপাশি,
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




