somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা ইস্যু, আবেগ নয় বাস্তবতা ভাবুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোহিঙ্গা ইস্যুতে অনেক মাতামাতি হচ্ছে। প্রচুর আবেগ আর কল্পনার মিশেলে এই ইস্যুটাকে মানুষ গুলিয়ে ফেলছে। আবেগের সাথে ধর্ম মিশিয়ে মানুষ যুদ্ধ করার স্বপ্নও দেখছে।বিশ্বের নানান দেশ দুর থেকে বসে বসে বাংলাদেশের এইসব আবেগি মানুষদেরকে উস্কে দিচ্ছে। এই বিষয়ে কিছু কথা বলার আছে..

প্রথমত, মায়ানমারের আরাকান রাজ্যে যা হচ্ছে তা অবশ্যই অপরাধ। ভয়ংকর মানবতা বিরোধী অপরাধ। মানুষ কতটা নির্যাতিত হলে, কতটা কষ্ট পেলে অথবা কতটা আতংকিত হলে নিজ বাড়িঘর, জমি ভিটে ফেলে অন্য দেশে পাড়ি জমাতে চিন্তা করে। আর মায়ানমারের সরকার এর জন্য সম্পুর্নভাবে দায়ি।

দ্বিতীয়ত, এই নির্যাতন বা হত্যাযজ্ঞকে আপনি কেবল ধর্মীয় দৃষ্টিতে দেখলে হবেনা। প্রত্যেকটা হত্যা, নির্যাতনই নিন্দনীয়। সেটা মুসলিম হোক, হিন্দু হোক অথবা খ্রিষ্টান। আপনাকে চিন্তা করতে হবে এখানে একটা দেশের একটা রাজ্যের কিছু সংখ্যক মানুষ তার দেশের সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছে।

তৃতীয়ত, এবার আপনাকে চিন্তা করতে হবে সেই দেশের সরকার কি কারনে তার দেশের একটি অঞ্চলের নাগরিকদের এভাবে নির্যাতন করছে। মায়ানমার সরকার বলছে তারা একটি সন্ত্রাসীগোষ্ঠীকে দমন করে ওই রাজ্যে নিরাপত্তা বিধান করছে। যদি এই কথাটি সত্য হয় তাহলে এই ইস্যুতে আমাদের তো এত মাথা গরম হবার কথা না।

ওকে ধরে নিলাম মায়ানমার সরকার মিথ্যে বলছে। তারা গনহারে আসলে কেবল মুসলিম হত্যা করছে। যদি তাও হয় তাহলেও আমাদের এত মাথা গরমের কি আছে? একটি দেশের সরকার তার নাগরিকদের নিরাপত্তা দিবে, খাদ্য দিবে,বাসস্থান দিবে। এটা ওই দেশের ওই সরকারের দায়িত্ব। আমি আগেই বলেছি ব্যাপারটাকে ধর্মীয়ভাবে দেখার কিছু নাই। এটা ওই দেশের অভ্যান্তরীন সমস্যা। আমার কি?

তবে হ্যা, ব্যাপারটা এখন আমার হয়ে গেছে। কারন এই মানুষগুলো এখন আমার দেশের দিকেই ছুটছে। ওরা ওদের দেশে টিকতে না পেরে, ওদের ভোটে নির্বাচিত একটি সরকারের নির্যাতনে ওরা এখন আমার দেশেই আশ্রয় নিয়েছে। যার কারনে ব্যাপারটা এখন আমার সমস্যা।

এই লক্ষ লক্ষ জনগন এই দেশে কিভাবে থাকবে,কিভাবে চলবে সেটা নিয়ে ভাবার,প্লান করার এখনই সময়। পরে নয়তো পস্তাতে হবে। রোহিঙ্গা আসছে আসছে করে খুশিতে আটখানা হবার কিছু নেই, অথবা ওরা মারা যাচ্ছে দেখে কস্টে বুক ফুলাবারও কিছু নেই। আবেগ দিয়ে চিন্তা করে দেশ চলেনা। আবেগে আবার কাউকে বেহেস্তেও নেয়না। সামনে এই রোহিঙ্গারা কতটা ভয়াবহ বিপদ আনতে পারে তা আগে থেকে অনুমান করা উচিত সরকারের।

একটা কথা মনে রাখা উচিত, হিটলার ইহুদিদের এমনি এমনি মারেনি। যে গোষ্ঠী নিজের দেশে ভালোভাবে থাকতে পারেনা, যে গোষ্ঠীকে সেই দেশের সরকার সম্পদ মনে না করে উল্টা দেশ থেকে বিদায় করতে চাইছে বুঝতে হবে তাদের মধ্যে কোন না কোন সমস্যা আছেই। বিশ্বের অনেক অনেক দেশেই মুসলমানরা হিন্দু শাসিত, বুদ্ধ, খ্রিষ্টান শাসিত সরকারের অধীনে মিলে মিশে সুন্দরভাবে আছে। তাহলে রোহিঙ্গারা কেন পারছে না?? এই প্রশ্নের বাস্তবিক উত্তর খুজে বের করতে হবে,কোন আবেগি উত্তর নয়।।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×