somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদিন রাজনীতি এবং গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে না পারবে ততদিন মানুষের মানসিকতা বদলাবে না। আর মানুষের মানসিকতা যদি না বদলায় তাহলে কোন ভালো, সৎ ও মানবিক মানুষ রাজনীতিতে আসতে পারবে না। হয় এলে তাকে প্রতিহিংসার স্বীকার হয়ে প্রতিহত হতে হবে নইলে গালাগাল আর নোংরা ভাষার মাধ্যমে তার চরিত্রকেও খারাপ বানানোর চেষ্টা করা হবে।

জ্বি, আপনি ঠিক ধরেছেন আমি মাশরাফির কথাই বলছি। গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করছে এই ইস্যুতে আমার মতামত কি? আমি শুধু মানুষকে দেখছিলাম। সাকিব নির্বাচনে আসবে না বা আসতে দিবেনা তা গতকাল দুপুর থেকেই জানতাম। কিন্তু তারপরও কাল থেকে মানুষ যেভাবে এই দুজনকে গালাগাল আর বাজে কথা বলছে তাতে আমি জাস্ট অবাক হয়েছি।

আচ্ছা, যে মাশরাফি গত পরশুও আপনাদের কাছে একজন ত্যাগী, আদর্শবান মানুষ ছিলো। একজন সৎ ও সাহসী মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলো আপনাদের কাছে, আজকে একদিন মাঝেই কিভাবে সেই মাশরাফি আপনার কাছে হয়ে গেলো দালাল, বেঈমান, লোভী কিংবা অসৎ! কি এমন করেছে একদিনে মাশরাফি যে রাতারাতি তার চরিত্র বদলে গেলো?

জ্বি, তার অপরাধ একটাই সে আওয়ামীলীগের নমিনেশন কিনেছে। ব্যস এতটুকুই!
এতটুকুতেই একজন নীতিবাদী, আদর্শিক মানুষ আপনার কাছে খারাপ হয়ে গেলো। এত ছোট আপনাদের ভালোবাসার চেতনা, এত নীচ আপনাদের মানুষ মূল্যায়নের মাপকাঠি!! শুধুমাত্র আওয়ামীলীগ করলেই সে খারাপ হয়ে গেলো?

একজন মানুষ দল হিসেবে যে কোন দলকেই সমর্থন করার অধিকার আছে। মানুষ নানা কারনে একটা দলকে পছন্দ করতে পারে। আবার নানা কারনে একটা দলকে অপছন্দ করতে পারে। কোন কোন ক্ষেত্রে কেবল একটা কারনে মানুষ একটা দলকে ভালোবাসতে পারে আবার কেবল একটা কারনেই যে কোন দলকে অপছন্দ করতে পারে। আপনি একটা দল ভালোবাসেন মানে এই না যে বাকি সমস্ত দল খারাপ, বাকি সমস্ত দলের মানুষ খারাপ।

প্রথমত, এই ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কেউ আওয়ামীলীগ করলেই রাতারাতি তার চারিত্রিক স্ট্যাটাস বদলে দিতে হবে কেন? একজন বিএনপি করলেও তার চারিত্রিক স্ট্যাটাস বদলাতে হবে কেন? আমাদের দল সমর্থন করার একেকজনের একেক যুক্তি থাকে। সেই যুক্তিতে যে কেউ যে কোন দলকে ভালোবাসার, সমর্থন করার অধিকার যেমন আছে তেমনি কোন ভালো মানুষ যদি সে দলের হয়ে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসতে চায় তাহলে তাকে অকথ্য ভাষায় গালাগাল কেন দিতে হবে?

দ্বিতীয়ত, রাজনীতি শুধুমাত্র খারাপ মানুষের জন্য, আমাদের এই ধারনা থেকেও বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অনেক অভাব। সেই অভাবের দিনে মাশরাফি মত একজনের রাজনীতিতে আসার খুব দরকার ছিলো। সে দল হিসেবে যাকেই চয়েস করুক মনে রাখতে হবে ভালো মানুষেরা আজীবন ভালো মানুষ, সে যে রাতে হোক কিংবা দিনে, এই পৃথিবীতে হোক কিংবা পরকালে, আওয়ামীলীগে হোক কিংবা বিএনপিতে।

আমাদের অন্তত এটা ভেবে খুশি হওয়া দরকার একজন মাশরাফি এমপি হলে একজন দুর্নীতিবাজ এমপি কম হবে, একটা এলাকায় ন্যায়ের জয় হবে, একটা স্থানে সঠিক উন্নয়ন হবে আর সবচেয়ে বড় কথা তার মত করে আরো অনেক অনেক তরুন আদর্শিক মাশরাফির জন্ম হবে এই দেশকে বদলে দিতে। কেউ হয়তো আওয়ামীলীগ থেকে আর কেউ হয়তো বিএনপি থেকে। প্লাটফর্ম মূখ্য নয় মূখ্য হচ্ছে একজন ব্যাক্তিগত সৎ মানুষ। একজন আপাদমস্তক দেশপ্রেমিক মানুষ।

তাই মাশরাফির রাজনীতে আসাকে আমি সমর্থন করি। তার হাত ধরে বদলে যাক দেশের রাজনীতির হালচিত্র। কমে যাক দুর্নীতিবাজ আর টাকার নেশায় আসক্তদের রাজনীতিতে জয়ী হওয়ার সুযোগ। আমি বিএনপিকেও আহবান করবো এরকম ভালো মানুষদের সুযোগ করে দিতে। আজকে মাশরাফি বিএনপির থেকে নমিনেশন নিলেও আমার ভালোবাসা কমতো না। আমি জোর দিয়েই তাকে দেশের হয়ে কাজ করার সমর্থন করতাম।
দেশ আমাদের, দেশকে বদলাতে হবে আমাদেরই।
মাশরাফির জন্য শুভকামনা। ❤

(মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে ©শামীম মোহাম্মদ মাসুদ।)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×