ধর্ষকের দল কি?
২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশের একটা বড় সমস্যা হলো যখনই কোন ধর্ষনের ঘটনা ঘটে তখন সবাই ওই ধর্ষকের রাজনৈতিক পরিচয় খুঁজে। কেউ আওয়ামিলীগ, কেউ বিএনপি বলে টানাটানি করে। এটা একটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থার প্রতিফলন। ধর্ষকের রাজনৈতিক পরিচয় কেন খুঁজতে হবে? একজন ধর্ষককে কেন ধর্ষক হিসেবে বিবেচনা করা হবে না? রাজনৈতিক পরিচয় দিয়ে তার অপরাধকে কি হালকা অথবা ভারী করার কোন সুযোগ থাকে?
ধরেন একজন ধর্ষক আওয়ামিলীগ অথবা বিএনপি করে। তাহলে সে সরকারদলীয় হলে তার কি কম সাজা হওয়ার সুযোগ আছে অথবা বিরোধীদলীয় হওয়ায় বেশি সাজা হওয়ার কোন সুযোগ আছে? এই পরিচয় নিয়ে টানাটানি করাটাও একটা রাজনীতি। অর্থাৎ এদেশের কালচারে ধর্ষণের মত একটা নিকৃষ্ট ঘটনা নিয়েও রাজনীতি করা হয়, সবাই সুযোগ খুঁজে!
অপরাধীকে অপরাধের চোখে দেখার সংস্কৃতি হলো সুস্থ সমাজের প্রতিচ্ছবি। খুনী মানে স্রেফ একজন খুনী, চাঁদাবাজ মানে একজন চাঁদাবাজ, ধর্ষক মানে একজন ধর্ষক এভাবে চিন্তা করার মানসিকতা তৈরি করতে হবে। তাহলে ভুক্তভোগী ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নইলে অপরাধ নিয়ে রাজনীতি করার যে কালচার তা চলতে থাকবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন