somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যাওয়া রোগ

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেছেন, কি খেয়েছেন, কোথায় কোথায় গিয়েছেন, এমন প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ সঠিক উত্তর তাৎক্ষনিক দেয়ার মতো মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবেনা।
যদি প্রশ্ন করা হয় গত সপ্তাহে কি কি কাজ করেছেন, সেটার সঠিক জবাবতো আশাই করা যায়না !
তবে যারা রুটিন মাফিক জীবনযাপন করে থাকেন, তাদের ডায়রীতে জীবনের অনেক হিসাব নিকাশ লিপিবদ্ধ থাকে।
গতানুগতিক জীবনের কর্মব্যস্ততায় আমরা অনেকেই নিয়মের তোয়াক্বা করিনা। সেজন্যই মূলত আমাদের জীবনের গুরুত্বপুর্ণ দিনগুলোও অগোছালোভাবে কাটে!

আমার মতো মনভোলা লোকদের 'ভুলে যাওয়া' রোগের কোনো চিকিৎসাব্যবস্থা না থাকলেও সামান্য কিছু সহজ কৌশল অবলম্বনে আমরা নিজেদের ভোলা মনকে নিয়ন্ত্রনে রাখতে পারি।

ধরুন,
আপনি বাসায় গুরুত্বপুর্ণ কোনো কাজে ব্যস্ত আছেন।
কাজের ফাঁকে আপনার মনে হলো,
পাশের ঘরের কারো সাথে জরুরী কোনো বিষয়ে কথা বলা দরকার। কিংবা পাশের ঘর থেকে কোনো কিছু আনা দরকার। কিন্ত সেখানে গিয়েই আপনি বেমালুম ভুলে গেলেন!

মাথা ঝাকুনি দিয়ে ভাবছেন কি জন্য এসেছেন মনে পড়ছেনা। কাজে আপনার সম্পুর্ণ মনযোগ থাকায় খুঁজতে আসা জিনিষটির কথা সহসাই ভুলে গেলেন।
এক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার জন্য সবচেয়ে বুদ্ধির কাজটি হলো আগের যায়গায় চলে যান। ঠিক যে যায়গা থেকে আপনি উঠে এসেছেন।

এর মূল কারন হলো, আপনি যে বিষয়ে কথা বলতে গিয়েছেন, সে বিষয়ে এর আগে খুব বেশি আলোচনা করেন নি। কিংবা নতুন কোনো বিষয়ে কথা বলতে চেয়েছিলেন।
এবং আপনি যে জিনিষটি খুঁজতে গিয়েছেন, সেই জিনিষটি আপনার দৈনন্দিনের কাজে তেমন প্রয়োজন পড়েনা।

দূর গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়ার সময় আমরা সেখানে পৌঁছে কি কি করবো, সেই ভাবনা মনের মধ্যে তখন থেকেই শুরু হয়ে যায়। সেজন্য বাসা থেকে বেরোনোর সময় প্রয়োজনীয় জিনিষপত্র থেকে কিছু বাদ পড়ে গেলেও তখন টের পাওয়া যায়না।
বাসা থেকে বেরিয়ে কিছুদুর আসার পর মনে হয় কিছু একটা নিতে ভুলে গিয়েছি!
এমন স্বভাব প্রায় সব মানুষের মধ্যেই আছে।
সামান্য দূর যেতেই মনে হতে থাকে আমি বোধহয় দরকারী কিছু জিনিষ ফেলে এসেছি। বারবার চেষ্টা করেও কিন্ত মনে পড়ছেনা।
এক্ষেত্রেও আপনি ওই কাজটিই করবেন। ঠিক আগের যায়গায় চলে যাবেন।
কিংবা আগের যায়গায় নিজেকে কল্পনা করে মনে করার চেষ্টা করবেন।

আশা করি উপকৃত হবেন 8-|
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×