somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাঁধুনীদের জন্য কিছু টিপস

২৪ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যিনি রান্না করেন, তিনিই রাঁধুনী। এর কোনো লিঙ্গান্তর নেই।
মহিলাদের তুলনায় পুরুষ রাঁধুনীদের রান্নায় স্বাদ বেশি হয়, এটি কিন্ত অপ্রিয় সত্য!

পৃথিবীর সব নারী সংসার আর রান্নাবান্নার সাথে জড়িত। কাজেই রান্নায় নারীদের অভিজ্ঞতা বেশি।
কিন্ত সব পুরুষের রান্নাবিষয়ে অভিজ্ঞতা থাকেনা। বিশ্বের উন্নত দেশগুলোতে নারীপুরুষ সবাই কর্মজীবনে ব্যস্ত সময় কাটায়। বিবাহিত জীবনের পরও অনেকে ফাস্টফুডে অভ্যস্ত হয়ে পড়ে। তারা শখের বসে রান্না করে খায়।
রান্না তাদের জন্য শখ...

আমরা যেহেতু মাছেভাতে বাঙ্গালী। ফাস্টফুডে অভ্যস্ত নই। কাজেই রান্নাবান্না আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। যারা রান্না করে খান, রান্নার সময় প্রয়োজনীয় জিনিষপত্র মজুদ না থাকলে রান্নার কাজে অনেক ঝামেলা পোহাতে হয়।
অথচ সামান্য কিছু কৌশল মেনে চললে রান্নাঘরে আপনি নিজেকে আরও সহজ করে নিতে পারেন। এই কৌশলগুলো আমার পরীক্ষিত।

ধরুন,
তরকারীতে লবনের পরিমান বেশি হয়ে গেছে। এই মুহুর্তে আপনি যদি ভাবেন পানি ঢেলে দিলেই লবন কমে যাবে, তাহলে আপনি ভুল করবেন।
পানি ঢাললেও সেই পানি আবার ঝোলের আকার ধারন করা পর্যন্ত কিন্ত আপনি তরকারি নামিয়ে নিতে পারবেন না। এতে করে বরং তরকারীর স্বাদ নষ্ট হবে।
প্রায় সব তরকারীর সাথে স্যুট হয়, এমন একটি সবজি হচ্ছে আলু।
তরকারীতে লবনের পরিমান কমাতে আপনি আলু কেটে দিতে পারেন।

সেদ্ধ আলু তাড়াতাড়ি ছিলতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এর একটি সহজ সমাধান হলো গরম সেদ্ধ আলু তৎক্ষনাৎ ঠান্ডা পানিতে ছেড়ে কিছুক্ষন রাখুন। খুব আরামসে আলুর চামড়া ছাড়িয়ে নিতে পারবেন।

কলা, পেঁয়াজ এবং টক জাতীয় ফলমুল কখনো ফ্রিজে রাখবেন না। টক জাতীয় ফল ফ্রিজের ঠান্ডায় স্বাদ নষ্ট হয়ে যায় এবং ফলের প্রকৃত গুন থাকেনা। কলা দ্রুত পঁচে যাবে, পেঁয়াজে পানি এসে পড়বে। ঘরের ফ্লোর/মাটিতে পেঁয়াজ রাখলে দীর্ঘদিন গুনগতমান ঠিক থাকে।

পাকা টমেটোগুলো অতি কম সময়ে নরম হয়ে যায়। নরম টমেটো শক্ত করতে চাইলে লবনের পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখুন। টমেটো শক্ত হয়ে উঠবে।

রসুন কাটতে গিয়ে এর খোসা ছড়ানো বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এই সমস্যারও সহজ সমাধান আছে। রসুনগুলো একসাথে রাখুন। তারপর একটি প্লেট দিয়ে রসুনগুলোর উপর চাপ দিন। দেখেবেন রসুনগুলো ভেঙ্গে গেছে। এখন একটি বয়ামে/কনটিনেইনারে রসুনগুলো রাখুন। ঢাকনা লাগিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। দেখবেন রসুনগুলো থেকে খোসা আলাদা হয়ে গেছে।

পেঁয়াজ কাটতে গিয়ে অনেকেই কৃত্রিম চোখের জলে কেঁদেকেটে বুক ভাসিয়ে ফেলেন।
এর সহজ সমাধান হলো,
একটি পাত্রে গরম পানি নিয়ে তার মধ্যে খোসা ছড়ানো পেঁয়াজ ২ মিনিট রেখে দিন। তারপর পেঁয়াজ কাটুন, দেখবেন আর চোখে পানি আসছে না। পেঁয়াজের গন্ধও আসবেনা।
গরম পানি পেঁয়াজের বাইরের আবরনটাকে তেজস্ক্রিয়তা ছড়ানো থেকে কিছুক্ষনের জন্য নিয়ন্ত্রনে রাখবে।

চিনির বয়ামে পিঁপড়ার আক্রমন ঠেকাতে বয়ামের ভেতর কয়েকদানা লবঙ্গ রেখে দিন।
পিঁপড়া পালিয়ে যাবে। এই আইডিয়া বাসা থেকে ইঁদুর তাড়ানোর জন্যও ইস্তেমাল করতে পারেন।

বাথরুমের দুর্গন্ধ খুব সাধারণ একটি সমস্যা। একটি মোমবাতি বাথরুমের জ্বালিয়ে রাখুন। এটি বাথরুমের গ্যাস শুষে নিবে আর বাথরুমকে রাখবে দুর্গন্ধ মুক্ত।

বিভিন্ন রকমের খাবার রাখার কারণে ফ্রিজে দুর্গন্ধ হয়ে থাকে। এক টুকরা লেবু কেটে ফ্রিজে রাখুন, দুর্গন্ধ কমে যাবে।

রান্নাঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
ময়লা আবর্জনা এখানে সেখানে না ফেলে বাসায় নির্দিষ্ট একটি যায়গায় ময়লার ঝুড়ি রাখুন। রান্নাঘরের ময়লার ঝুড়ি প্রতিদিন পরিস্কার রাখুন।
রান্না ঘরের ময়লার ঝুড়িতে আমরা অনেক ধরণের শুকনো, ভেজা আবর্জনা ফেলি। সবজি, মাছ-মাংস কাটার পর যে ময়লাগুলো ফেলা হয় সেগুলো থেকে অনেক সময়ই পানি পড়তে থাকে। এতে রান্না ঘরের ফ্লোর নোংরা হয়ে কাজ বাড়ে। আবার দূর্গন্ধও ছড়ায়। ঝুড়ির পলিথিনটির ভেতরে আগে কিছু নিউজ পেপার রাখুন। এরপর আবর্জনা ফেলুন। খবরের কাগজ পানি শূষে নেবে।

রান্নাশেষে অবশ্যই রান্নায় ব্যবহৃত জিনিষপত্র ভালোভাবে ধুয়ে পরিস্কার করে গুছিয়ে রাখবেন। রান্নাঘরে কোনো ভেজা কাপড় রাখবেন না। মশলার গুণগতমান ঠিক রাখতে মশলার কৌটাগুলোর ঢাকনা ভালোভাবে বন্ধ করে রাখবেন। রান্নাঘর অবশ্যই পরিচ্ছন্ন রাখবেন।
পরবর্তী রান্নার সময় মন হাসিখুশি থাকবে।

আপনার রান্নাঘরের মুহুর্তগুলো আরও আনন্দময় হউক,
শুভ কামনা :>
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×