জব্বার চাচা পুরান ঢাকায় থাকেন। চাকুরী করেন পিজি (বি এস এম এম ইউ)হাসপাতালে।গ্রামের বাড়ী খুলনার ফুলবাড়ী। অনেক দিন তিনি স্বপরিবারে গ্রামের বাড়ীতে যান না কারন তার স্ত্রী বাসে প্রচন্ড বমি করেন। জব্বার চাচার অবশ্য এই সব অবভাস নায়। কিন্তু একদিন সকাল বেলায় শাহাবাগে অফিসের সামনে বাস থেকে নেমেই তার নাকে কেমন যেনো একটা বিদঘুটে দুর্গন্ধ লাগে। অফিসের ভেতরে ঢুকতেই দুর্গন্ধ টা বাড়তে থাকে।জব্বার চাচা দুর্গন্ধটা খোজার এবং বোঝার চেষ্টা করেন।মনে হয় দুর্গন্ধ টা একটা পচাঁ গলা মৃত জানোয়ারের।জব্বার চাঁচা দুর্গন্ধ্টার পেছনে ছুটতে থাকে। আজ তাকে আবিস্কার করতেই হবে দুর্গন্ধটার রহস্য। জব্বার চাচা দুর্গন্ধটার পিছু ছুটতে ছুটতে ডি ব্লকের প্রিজন সেলের দিকে অগ্রসর হতেই তার পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। তারপর ...... ও...য়া...ক...ওয়াক..ওয়াক...
সদ্য প্রিজন সেলে ভর্তি করা বিকট দুর্গন্ধযুক্ত এই জানোয়ারটার নাম গোলাম আজম।
জব্বার চাচা এখনো পিজিতেই আছেন আর দুর্গন্ধটা বেশ সয়ে নিয়েছেন ।কিন্তু সময় অসময় নিজের মনের কাছে সেদিনের সেই বমি করার কারন খুজতে থাকেন । তবে সেই ঘটনার পর থেকে প্রিজন সেলের আশে পাশে তাকে আর দেখা যায় না।
আজ গোলাম আজমের রায় ঘোষনা হবে । জব্বার চাচার এক ঘনিষ্ট বন্ধু জোড় করে চাচাকে ট্রাইব্যুনালে নিয়ে গেলো।অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে নাকে রুমাল চেপে মাথা নিচু করে বসে আছেন জব্বার চাচা, যেনো জানোয়ার টার দিকে নজর না যায়।এখুনি রায় পাঠ করা হবে । জব্বার চাচার হঠাৎ পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। নিজেকে সামলে রাখার সর্বত্তম চেষ্টায় ব্যার্থ হয়ে জব্বার চাচা পাশের চেয়ারে বসে থাকা ভদ্রলোকের গায়ে বমি করে ফেলেন। লজ্জায় ঘেন্নায় জব্বার চাচা বন্ধু কে রেখে বাইরে চলে আসেন। রাস্তায় হাটতে হাটতে জব্বার চাচা বিরবির করে নিজেকে অনেক গালাগাল করতে থাকে। হঠাৎ জব্বার চাচার বন্ধুর নাম্বার থেকে ফোন আসে , জব্বার চাচার বন্ধু ফিস ফিস করে বলে “ রায় কি হল সেটা তোকে পড়ে বলছি, আগে শোন, তুই যার গায়ে বমি করেছিস তিনি কিন্তু আওয়ামীলীগের একজন বড় নেতা নাম ......”
ফোন কেটে দেয় জব্বার চাচা। সব রায় যেনো আগে থেকে জানা হয়ে যায় জব্বার চাচার । সেই থেকেই আওয়ামীলীগ দেখলেও বমি বমি ভাব হয় জব্বার চাচার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


