somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতে চলতে সামুতে সাত বছরের পথ পরিক্রমা .......

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাত বছর আগে পাঁচই ফেব্রুয়ারি সকাল সাত টায় সামুতে রেজিষ্ট্রেশন করেছিলাম, নিশ্চিত ভাবে বেকার জীবনের সেই সময়ে সারারাত জেগেছিলাম, না হলে সকাল সাত টায় এই কর্ম করার কোন কারন ই আমার নেই । প্রথম আলোর অনলাইন ভার্সেনে ঠিকানা পেয়ে এসেছিলাম সামুতে ।

সময় কত দ্রুতই না বয়ে চলে, সাত সাতটি বছর চলে গেল, পাওয়া না পাওয়ার নানা সমীকরন সাথী করে পথ চলাও থেমে নেই । প্রথম দিক কার নিয়মিত একজন পাঠক, ধীরে ধীরে ছবি ব্লগ দেয়ার মধ্য দিয়ে এগিয়ে গেছে সামুর পথ চলা ।

এক সময় সাহস করে ছোট গল্প লেখা শুরু করেছিলাম । সে সাহসী পথ চলায় একসময় বই মেলাতে আমার লেখা গল্প নিয়ে একটি বই ও বের হল। এর জন্য শুধু এবং শুধুই সামুর কাছে কৃতজ্ঞতা । সামুতে বাংলা লেখার সুযোগ না পেলে এই সৌভাগ্য কোন দিন ও হত কিনা জানিনা ।
আমার এই পথ চলাতেই আনন্দ । আর সেই আনন্দের সাথী এখন সামুও । কোথাও গেলে ভাবি এই নিয়ে সামুতে কিছু লেখা যায় কিনা । সু্ন্দরবনে বসে প্রথম ব্লগার হিসেবে ব্লগিং করা থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গায় ঘুরেছি তার সবই ধরে রাখার চেস্টা করেছি এই সামুর পাতায় ।

বলতে গেলে নাওয়া খাওয়া থেকে শুরু করে সবইত শেয়ার করে ফেলি এই ব্লগে।
বিয়ে কিংবা হানিমুন যাই হউকনা কেন সেটা ব্লগে শেয়ার না করলে প্রিয় ব্লগ বন্ধুদের না জানালে মনে হয় বি্ষয়টি যেন অপূর্ণই রয়ে গেল।
অন্যরকম একটা জগত এই ব্লগ, আমিত বলি মাছের বাজার। কি নেই এতে, ছোট্ট একটা বাংলাদেশ এই ব্লগ, বাংলাদেশের মানুষের নানা চরিত্রই খুজে পাওয়া যায় এই ব্লগে প্রতিনিয়ত তা অর্থের দিক দিয়ে ভাল হউক কিংবা মন্দ। ভাল মন্দের মিশেল যেমন আমাদের বাস্তব সমাজ তেমনি ভাল মন্দের উপস্হিতি এই ব্লগে । কারো জন্য ঝাপিয়ে পড়া থেকে শুরু করে কারো চৌদ্দ গুষ্ঠী উদ্ধার সবই হয় এই মনের খাতায় । একসময় ব্লগীয় নানা ঘটনা মনপীড়ার কারন হলেও এখন অনেকটা তা থেকে মুক্ত, আমার কাছে ব্লগ মানে মনের খাতা, ইচ্ছে মতন লেখার খাতা, আর অন্যের মনের উপর যেহেতু আমার হাত নেই তাই তা নিয়ে মাথা ঘামানোর ও কোন মানে নেই ।
নানা ব্যস্ততায় প্রতিদিন সব ব্লগ এখন আর পড়া হয়না, তবুও সময় করে আসি, চোখ বুলাই, হয়ত শুধুই পড়া হয় কোন কমেন্ট করা হয়না !!

সামু জীবনের সব থেকে বড় পাওয়া আমার ছেলেকে নিয়ে লেখা 'আমাদের তুই ' সিরিজ, পৃথিবীতে তার আগমনের সাথে জড়িত প্রতিটি ঘটনাই চেস্টা করেছি এই মনের খাতায় লিখে রাখতে। সে কখনো পড়বে কিনা জানিনা তবে সামুর পাতা আমি অনেক দিন পড়েও হয়ত উল্টিয়ে দেখব সেসব অনুভূতি গুলোকে আবার ছুয়ে দেখার জন্য । এমন একটি সুযোগ দেয়ার জন্য আবার ও সামুর প্রতি ভালবাসা ।

চলতে থাকুক ব্লগিং, পথ চলা হউক নিরন্তর প্রিয় ব্লগারদের সাথে ।
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×