somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনিও কবি তাইতো অভিমানী

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



__________________সামস রবি
তাঁর প্রায় প্রতিদিনই কলেজ আঙ্গিনার বকুল তলায় বসতে হয়
কখনো বই পড়ছেন কখনো'বা কিছু লিখার চেষ্টায় মত্ত।
কাঁধে ঝোলানো ব্যাগ নেই, দাঁড়ী নেই
তবে চিকন ফ্রেমের চশমা, আর মাঝে মাঝে পাঞ্জাবী পড়তে পছন্দ।
প্রায় প্রতিদিন কাউকে চিরকুট কাউকে চিঠি কিংবা কবিতা লিখে দিতে হয়
তাদের প্রিয়জনদের দি'বে বলে।
কখনো অবহেলিত হয়নি কোন যুগল
কত প্রেমের সারথি হয়েছে তাঁর লেখনী।
কিন্তু তাঁর চোখ যে চেয়ে থাকে কাহারো প্রাণে
কেউ আসবে হাতে দিবে অজানা মুখদ্ধকর চিঠি
হাতে হাত রেখে হারিয়ে যাবে ভালো লাগার অমৃতে...
একদিন এক পরিপূর্ণ বাঙ্গালী ললনা এসে একটা চিরকুট দিল।
মেয়েটাকে কয়েকবার দেখেছে কলেজ আঙ্গিনায়
সব সময় একা থাকে, যেন সম্পর্ক থেকে দূরে থাকাই শ্রেয় তাঁর
তবে আজ তাহার মাঝে অপূর্ণ সৌন্দর্যময় মায়া বাস করছে।
চিরকুটে লেখা শুধু-
তুমি আমার জন্য প্রতিদিন চার লাইনের একটা করে চিরকুট লিখতে পারবা।
কোন আকুতি নেই চাওয়া আর পাওয়ার প্রবেশ
তবে কি এলো চোখের মায়াবী খোঁজ।
এরপর প্রতিদিন একটি করে চিরকুট লেখা হত আপন সুখে
ছুটির দিনের লিখাটা আগের দিন পূর্ণ হত।
মাঝে মাঝে বসে সে-ই বকুল তলায় কবিতা শুনাতো,
জীবনানন্দের, শরৎ চন্দ্রের বা নিজের লেখা
গল্প হত হাটতে হাটতে, কখনো হাতটা ধরা হয়নি তবে।
একদিন কলেজ থেকে বের হয়ে মাত্র ফুটপাতে হাটা শুরু করলো
হঠাৎ সামনে মায়াবীনি, একটা কাগজ হাতে দিয়ে, দোয়া করো বলে রিক্সায় উঠে চলে গেল!!
আজ দুই বছর হতে চললো আর আসেনি সেই মায়াবী পরিপূর্ণ বাঙ্গালী ললনা।
চিঠি পড়ে বুঝলো চিরকুট গুলো নিত তাহার মনের মানুষের জন্য
যেখানে কবি আর কবিতা ছিল শুধুই অনুষঙ্গ
যেখানে কবিতা শুধু ভালো লাগার স্পন্দন গুলোতে রঙ্গের তুলি
ভালোবাসার নয় কাছে ডাকার নয় পায়ে পায়ে ঘুরে ফিরবার নয়।
তাই তো অভিমান গুলো থেকে যায় আজন্ম
কেউ গঠতে আসেনি শুধুই নিতে আসে বুঝ আর অবুঝের বেড়াজাল।
এখন মুখে দাড়ি আছে, মোটা ফ্রেমের চশমাও লাগাতে হয়
এখনো লেখা হয় প্রতিদিনের চার লাইনের সে-ই চিরকুট।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×