somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুতলগুলো সরিয়ে দাও আমি একটু পূর্ণিমা দেখব

০৮ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুতলগুলো সরিয়ে দাও আমি একটু পূর্ণিমা দেখব

বৃষ্টির ভাঁপ ওঠা শহরে কুঁজো হয়ে কাঁদছে যৌবন
আর স্কন্ধে জীবিকার তরবারী নিয়ে
ঘরে ফিরছে অগণিত জীবাশ্ম-জন
নর্দমার পাঁচিল জুড়ে বসে থাকা শ্বেত কাকের দিকে
ক্ষুধার্ত তাকিয়ে আছে রাজপথ
আর আমি; ধুঁকতে থাকা বাসে চেপে
খুঁটে চলেছি নিজের কষ্টার্জিত অনন্ত ক্ষত
অপরের ভারা করা জরায়ুতে বেড়ে উঠছে আমার সন্তান
আর একটা কষ্টকল্পিত স্বপ্ন নগরের মলে ভেসে চলেছে
কিছু মৃত শিশু আর অমোচনীয় শোষণের ঘ্রাণ
যেদিক তাকাই সেদিকে শুধু দালানের স্পর্ধিত ছায়া
যেন পালে পালে পলাতকের পেছনে নিষ্ঠুর বেয়নেটের ধাওয়া
অন্ধ গন্তব্য এসে গেলে সহযাত্রী নড়চড় দিয়ে বলেন
পাশ থেকে সরে দাঁড়ান, এবার আমি উঠব
খন্ডিত মিথ্যেগুলো ফেলে আমি শুধু চিৎকার করি
চোখ থেকে বহুতলগুলো সরিয়ে দাও আমি একটু পূর্ণিমা দেখব
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৪৮
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

×