মহানগরের হাইড্রোলিক চাপে জেগে উঠছে মানুষ
রাতগুলো নির্বাণহীন সহস্র রতিতে কান্ত
একটা ক্ষণিক নিদ্রা সেরে আড়মোড়া ভাঙ্গে দোয়েল
এমন বৃদ্ধ ভোরে জেগে উঠতে নেই
লাখ লাখ সিজোফ্রেনিক স্বপ্নের ধোঁয়া ছাড়ছে বাস
এক থেকে একশত নম্বরের তুমুল বাদবিবাদ
আগস্ট মাটিতে লুকিয়ে ফেলছে আরো কিছু নক্ষত্র
এমন জীর্ণ ভোরে জেগে উঠতে নেই
গৃহে গৃহে প্রতু্যষের আহি্নক প্রস্তুতি
ইউনিফর্মগুলো ঝক ঝকে নিষপ্রাণ
গ্রামের মেঠো পথে ছুটে চলে পলাতক এনজিও মুরগী
এমন ক্ষুধার্ত ভোরে জেগে উঠতে নেই
পতিতার থুথুতে আরেকটু বর্ণিল পার্কের ভাষ্কর্য
রাতের বৃষ্টি আরেকবার ভিজিয়েছে পথশিশুর কাঁথা
নৈশ প্রহরীর লাঠিতে আরেকটা রাত্রির রেখা আঁকা
এমন দরিদ্র ভোরে জেগে উঠতে নেই
গণক-যন্ত্রকে নিয়ে পান করেছি রাতভর
সংস্পর্শী কবিতারা উধাও নতুন ক্ষ্যাপ পেয়ে
শরু হয়ে গেছে রাতের সাথে দিনের দেখা করবার প্রস্তুতি
এমন অন্ধ ভোরে জেগে উঠতে নেই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



