কমলাপুরের রেললাইনের ঝোপে
থুথু ফেলতে গিয়ে মনে হয়েছিল প্রথমবার
মফস্বলের সোঁদা গন্ধ তখনো খুঁজে ফিরছিল
তালতাল, দুহাত উপচানো স্তন
এরপর চট্টগ্রামের ম্যানিলা হোটেলে ষাট পাওয়ারের বাল্ব
জ্বলেছে নিভেছে বহুবার
দুটো একশো টাকার নোট
আর আধখানা পলাতক শীৎকার
নারীবাদী বন্ধুদের দেহে আবেদন জাগেনা
এমনটা বলে জরিনাকে বুকে টেনে নিয়েছিল রাসেল..
যদিও পুঁতিগন্ধ কাঁথার ধকল সয়নি তার মধ্যবিত্ত শরীর
ফিরে এসেই কলেমা পড়ে
মালিকানা নিয়েছে পাশের বাড়ীর ভাবীর
শুধু আমার মুখে এখনো লেগে আছে সেই শুকনো থুথুর স্বাদ
বিষাক্ত হয়ে ওঠা দন্ডে সত্যিকার প্রতিরূপের ছাপ
কমলাপুর পেরিয়ে সমস্ত ধানমন্ডি গুলশান জুড়ে
দন্ডবাদীদের প্রতাপে
ভয়ে ভয়ে ভূমিষ্ট হয় ভ্রূণ
জরায়ু থেকে বেরিয়ে নেমে পড়ে খেলায়
শিখতে থাকে পুরুষ হবার গুন
কি নিদারূণ, কি অসহায় প্রতিযোগী
শিশ্নের সাথে শিশ্নের ঘর্ষণ
যদিও সকলে রাঢ় অভিমুখী
এদিকে জেনাহ্ হবার ভয়ে বৈধ হয়েছে চার চারটির মালিকানা
অথচ অতৃপ্ত ক্ষুধা নিবৃত্তির উপাচার ব্যবহারে আছে মানা
কি মর্মান্তিক, কি নিপীড়ক শারীরিক মুক্তির ক্রীড়া
ছেনালীতে পুরুষেরাই এগিয়ে
সবার আছে দন্ডবাদী ব্রিঢ়া
তাই মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে শংকিত চোখে দেখি
পাশে খোলা পড়ে থাকা দন্ডবাদী নারীর বুক
সমস্তটা দিয়ে ছুতে চাই
আক্রোশে এগিয়ে যাই
নির্বিকারে নখর চালাই
যত কাছে যাই যত নিবিড়ে যাই
দেখতে পাই, তাকিয়ে আছে আমার শুকনো থুথু মাখা মুখ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


