আমার সদা ক্রিয়াশীল বিচ্ছিন্নতাবাদী মগজটির মত সে হতে পারলনা কিছুতেই
বুঝে উঠতে পারলনা যে হৃদয়, ভালোবাসা, বিশ্লেষণ এবং কাম
একই জায়গাতেই পাশাপাশি শুয়ে বসে হেলান দিয়ে জড়িয়ে রয়
এই যে অনুভূতি, এই যে পিচ্ছিল সাপের মত ভীতিকর শুণ্যতা
এর সবই হরমোনের মত মগজেই শুরু হয়
তবুও কলজেটা বুঝতে চাইল না কিছুই
শুধু বোকা বালকের মত বলে উঠল
এমন করতে নেই প্রেয়সী
এমন করলে দুক্কু দুক্কু ব্যাথা হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




