শায়িত স্বপ্নগুলোর সাথে কথা হয়নি বহুদিন
ঘুমিয়ে থাকা প্রেমিকার মুখ ছুঁয়ে যাই শুধু
আলতো স্পর্শ আর নিশ্বাসের উত্তাপ
একটা গোপন দীর্ঘশ্বাস
আমাদের বিযুক্তির পাঠ
ধরাছোঁয়াগুলো মধ্যবিত্ত যদিও
তবু নাগরিক বর্ষার মত তার আছে নিবিড়তার স্বাদ
সবারই আলাদা আলাদা কক্ষ
একান্ত অভিসারে একান্ত মোহময়ী ফাঁদ
তাই একালে যোগাযোগ হয়না মোটেই
তাই স্বমেহনেই সুখগুলো খুঁজে ফেরা
কখনোবা ভাবের আদান প্রদান
মেহনের সুখ অথবা মেহনের রোগে মরা
যদিও রোগগ্রস্ত আমরা বলিনা নিজেদের
করিনা শোক বিশোকের ছল
রোগনামধাম সবই নির্মাণ
সবই ৯৫ টাকা দরে শিং মাছের ঝোল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


