somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্র্পক-অসম্র্পক সম্র্পকিত

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিতে দেখতে পাচ্ছেন: পাবলো পিকাসো এবং ব্রিজিত বার্দো ১৯৫৬। আমার বক্তব্যের সাথে কোথায় যেন হয়তো খুব দূরবর্তী একটা যোগাযোগ এর রয়েছে। তাই এই ছবিটাই দিলাম।

দ্বৈততা যে আপনাকে কি পরিমাণ একাকীত্বের অনুভূতি দিতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা এটা এক্সপেরিয়েন্স করেননি তাদের জন্য এটা অনুমান করাও কঠিন। ফলে সেটা নিয়ে অহেতুক রোমান্টিক বোধ করাটা উচিৎ নয়। মানে আশাবাদী থাকুন কিন্তু নির্বোধ হবেন না। একসাথে শুয়ে পড়লেই কিংবা একসাথে বেড়িয়ে পড়লেই আপনার একাকীত্ব দূর হবে না। বরং তা আরো ভয়ানকভাবে চেপে ধরতে পারে। শেষ পর্যন্ত সর্ম্পকটা নিজের সাথে নিজের। এবং ঠিক একই সমান্তরালে এমন মানুষের সাথে যার নিজের সাথে নিজের সাথে নিজের সর্ম্পকটা ভালো এবং মহৎ। কোন মানুষ আপনার সাথে আছে এবং তার কারণে আপনি ভয়াবহ একা বোধ করছেন এই অনুভূতিটা সমগ্র মানবকূলের জন্য অপমানজনক। নিশ্চয়ই ভুলে যাবেন না, অপর মানুষ আপনাকে যেমন তীব্রতম সঙ্গের আনন্দ দিতে পারেন ঠিক একইভাবে কেড়েও নিতে পারেন। ফলে তৃতীয় মানুষের টোটকাটা দীর্ঘকাল ধরেই চলে আসছে। মানে সন্তান, এডাপটেশন, যৌথ সৃষ্টি, কাজ ইত্যাদি আরকি। আজকে হুট করে মনে পড়ল, আমার তীব্রতম; ভয়াবহতম অসহায় অনুভূতির মধ্যে দিয়ে যাবার অভিজ্ঞতা অপর মানুষের উপস্থিতিতেই হয়েছে। মানুষ নৃশংস হয়। এটা আমি জানি। কি যে ভয়ানক সে অনুভূতি। মরে গেছি না বেঁচে আছি এই সিদ্ধান্তহীনতায় যে শূণ্যতা তৈরি হয় বলে আমি অনুমান করি অনেকটা সেরকম। কিংবা হঠাৎ আপনি বুঝতে পারলেন আপনি মারা গেছেন, মানে আপনার শরীর এবং আপনার মস্তিষ্ক কেবল একটি কম্পিউটারের ডাটাবেসে বেঁচে আছে। অনেকটা সেরকম।

সাধারণত বলা হয়ে থাকে ভালোবাসার জন্য সবকিছু বিনিয়োগ করতে হয়। সেই বিনিয়োগটা করা রিস্কি। তবে সেটা না করলে আপনি নিজেকে জানতে পারবেন না। প্রকৃতি তার প্রজন্মের ধারাবাহিকতা রক্ষার জন্যই এমনটা করে। এর মধ্য দিয়ে আপনি নিজেকে আর একটু জানলেন এটাই লাভ। তবে রিকভারি করার সুযোগ যারা পান তারা জানতে পারেন যে মানুষের জীবনী শক্তি অসীম। কারণ সে অসীমের অংশ। সেটার প্রতি আস্থার নামই জীবন। তাই রবীন্দ্রনাথ যখন বলেন, "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"। তখন আমি বুঝি জীবনী শক্তির উপর আস্থা না হারানোর কথা; কারণ এটা আত্মহত্যা মূলক। অদ্ভুত একটা অনুভূতি হয় যখন দেখি প্রকৃতি এবং চারপাশ যেখানে উপচে পড়া সম্ভাবনা তৈরি করে চলেছে মানুষের বিকশিত হবার জন্য তখন অপর মানুষ এবং তাদের পদ্ধতি নিজেদের এবং বাকীদের বন্দী করার জন্য উঠে পড়ে লেগেছে। সভ্যতার কি বিশাল আয়রনি। নো দাইসেল্ফ আর যাই কর পুট ইয়োরসেল্ফ টু দ্যাট এক্সট্রিম যাতে জানাটা কখনো বন্দী না হয়। যে তোমাকে বিকশিত করতে সহায়তা করে, নিজের সাথে নিজের সর্ম্পক উন্নয়নে কাজ করে সেই প্রকৃত সঙ্গী। সে থাকলে কখনো একা লাগেনা। স্বার্থপর হয়োনা। আমি অনেক স্বার্থপর দেখেছি যারা প্রতিদিন নিজেকে মিথ্যা বলে আর প্রবোধ দেয় পাছে নিজের মুখোমুখি হতে হয়। তাদের সংখ্যাটা বিশাল, কারণ তারা পরস্পরকেও এমন প্রবোধ দেয়। সম্ভবত এরাই অধিকাংশ। আমি এদের থেকে দূরে থাকি। কারণ তার/তাদের জীবন বাঁচানো যেমন ফরজ, তেমনি আমারটাও।
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×