আ-জীবন কোরাস
২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে বেঁচে থাকা দীর্ঘ সময়
হয়ত গুরুত্বপূর্ণ নয়
হয়ত একবারের জন্য ঝলসে ওঠা
শতবর্ষী দীর্ঘায়ুর চাইতে অভিনব
কে জানাবে আমাকে
মা, আমার তো একটাই গান
মা, আমার তো একটাই প্রাণ
কোথায় আঙ্গুল রাখি বল?
গীটারের তার
কি বোর্ড
স্পর্শকাতর স্ক্রীণ
প্রিয়ার ভুরুর উপর
বন্ধ করা চোখের পাতায়
কপালের টিপ
শিশুর নখ
কড়কড়ে প্লাটিনাম কার্ড
হয়ত গুরুত্বপূর্ণ নয়
হয়ত একেবারে ঝলসে যাওয়া মুখের
কোন অর্থ নেই
কোন অভিঘাত নেই
তবুও মা, আমিতো মানুষ
মা, আমার তো একটাই গান
আমার তো একবারই
কন্ঠ উঁচু করে
মহা দালানের
ওপর থেকে লাফ দেবার
সুযোগ
ঐ যে তরুণ কুমির
নীচে
তুরুপ মাতাল
হাসতে হাসতে শেষ
কানের কাছে ফিসফিস
লড়াই লড়াই লড়াই
শেষ চেষ্টা, লাস্ট ট্রাই
বাজি
আমি তো হারবোই
ঐ একবারই
আমি তো কাঁদতে কাঁদতেই এসেছি
তোমার কোলে
আমার তো একটাই, মা
একবার, মা
জীবনে বেঁচে থাকা দীর্ঘ সময়
হয়ত গুরুত্বপূর্ণ নয়
একটাই হৃদয় নিয়ে
কতবার বল বেঁচে থাকা যায়
আমার তো একটাই গান
একটাই স্পর্শ
আমি তো একটাই মানুষ
কতবার কতবার
অন্য মানুষ হই
আমার তো একটাই হাত
কোথায় স্পর্শ করি বল
আমার তো একবারই জন্ম
অ-গণতান্ত্রিক
কতবার কতবার
অন্য মৃত্যু হই।
শরৎ চৌধুরী, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন