somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্রান্টিজিল, একটি নিয়মিত জন্ম থুক্কু দাম্পত‍্য বর্ধক পিল

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইসল‍্যান্ড ও সুইজারল‍্যান্ড উভয়ই তাদের চেয়ে হাইপে অনেক এগিয়ে থাকা আজর্েন্টিনা ও ব্রাজিলের বিরুদ্ধে ভালো খেলেছে। মেসি কিংবা নেইমার ঠিক ছন্দে এখনো উঠতে পারেনি বলেই মনে হল। ছন্দে না উঠলে তারা পরস্পরের বিরুদ্ধে একটা দুটো ভালো ম‍্যাচ হয়ত খেলবে, নিজেদের কিছু ব‍্যক্তিগত কৌশল হয়তো আমরা দেখাবে। আর এতেই জাতি উন্মত্ত হয়ে উঠবে। কিন্তু আদতে বিশ্বকাপ সুদূর পরাহুত। কেননা আমার শংকা, ছন্দ বা ম‍্যাজিক এই নিয়ে দুই দল বা তারচেয়েও বেশি সমর্থকরা নিজেদের মধ‍্যে কোতাকুতি করতে করতে একটি পরিশ্রমী, নিয়মিত শিক্ষাথর্ী ধরণের দল বিশ্বকাপ জয়ের গোল দিয়ে দিতে পারে। যেইটা গতবার জার্মানী করল।

এবারে ব্রাজিল বা আজর্েন্টিনার যে কারো কাপ নেয়া উচিৎ, এমনটা বাংলাদেশের সমর্থক গোষ্ঠ মনে করতেই পারেন কিন্তু মাঠের ফুটবল এমন কথা মানবে তা নাও হতে পারে। আমি মনে করি ব্রাজিল বা আজর্েন্টিনা পরস্পরের প্রতিপক্ষ না। তারা একটি দীর্ঘ দাম্পত‍্যের বন্ধনে যুক্ত, ফলে সময়ে অসময়ে নিজেদের সন্তানদেরকে স্বাক্ষী রেখে, একে অপরকে শুনিয়ে পরস্পরের শ্বশুড় বাড়ীকে দোষারোপ করতে থাকে। সম্ভবত একারণেই এই দুই দল নিয়ে আমাদের দেশে এত উন্মাদনা, যা আসলে....কোন.....বহন....না....যে...জিতবে....সে....সেরা....
........................................
........................................
........................................
..........................................
উফফ!! সুশীল সমাজের মত পেট টাইনা অনেকক্ষণ ভালোভালো কথা বললাম।

ভালো ছাত্রী/ছাত্র দিয়া কি করুম? পানি খামু? খেলা দেইখা যদি মজা না পাই। বিশ্বকাপ জিতব, দেশে নিয়া যাইবো তো? এইটা তার ব‍্যক্তিগত ঘটনার মত, পাইবো শুকনা হাততালি। দিমু টাইম মত।

কাপ যদি আব্রান্টিজিল এর বাইরে কোথাও যায়, খবর কইরা ফালানো হবে। ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা হবে। এখান থেকে হাঁটা পথে হবে পৃথিবীর দীর্ঘতম সমর্থন কারী মিছিল। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা ব্রাজিল আজর্েন্টিনাও পৌছে যেতে পারবো।

আমার গালিগালাজ করছি,নিজেগো করছি, আরো করব। এইটা আমাগো বিষয়, আমাগো জামাইবউ দুই আত্মীয়ের বিষয়, এইখানে কোন ব্রিটিশ বুদ্ধিকে প্রশ্রয় দেয়া হবে না। ডিভাইড এন্ড রুল করতে দেয়া হবে না।

বাংলাদেশ এখনো সেইরকম ফুটবল টিম নাও দিবার পারে কিন্তু সমর্থনে তারা বিশ্বমানের। এই সমর্থক গোষ্ঠীর নাম বাআব্রান্টিজিলসগো (বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক গোষ্ঠী), সংক্ষেপে আব্রান্টিজিল। আব্রান্টিজিল, একটি নিয়মিত জন্ম থুক্কু দাম্পত‍্য বর্ধক পিল।

জাগোরে জাগো ...

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×