somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা একটা মাইন ফিল্ড

০১ লা মার্চ, ২০২৪ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনাদের মনে পড়ে কিনা গত দশ বছরে শহরের বিভিন্ন এলাকায় এই যে ভার্টিকাল সিস্টেম মানে এক বিল্ডিংয়েই খাবারের সবকিছু এই চল শুরু হয়েছিল। তখন থেকেই আমার মনে হত একটা বিল্ডিং এর উপর এত চাপ দেয়া কি ঠিক? লিফট উপচে পড়ছিল বলে ধানমন্ডির এমনি একটি বিল্ডিং থেকে আমি আর আমার বন্ধু নামছিলাম সিঁড়ি দিয়ে। এই সিঁড়িঘর-গুলোর এক একটা তলা দুর্গন্ধে ভরা, একপাশে ময়লার স্তুপ আর তার পাশেই সিলিন্ডারের সাঁরি। ক্লান্ত কর্মীরা একদন্ড বিশ্রামের জন্য সিগারেট ফুঁকছেন।
প্রতি ফ্লোরে যদি আপনি সম্ভাব্য বোমার আয়োজন করে রাখেন তাহলে কোননা কোনদিন বিস্ফোরণ হবেই। আরবান প্ল্যানাররা এসবকে নগরায়ণ বলেন কিনা জানিনা তবে আমার কাছে এগুলোকে বস্তি ই মনে হয়। তবে এখানে পরিবেশনটা ভিন্ন। বিরাট কিচেন, বিদেশি শেফ, নতুন নতুন মেনু আর নতুন ট্রেন্ড এগুলো ঝাকানাকা নগরায়ণের চিহ্ন হতে পারেনা।
এর ঠিক পেছনের চিত্র হল বহুতল ভবনের মেরুদন্ডটি নোংরা, সারিসারি বোমা সাজানো, আর অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত কম পয়সার সার্ভিস ব্যক্তিরা। গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন এবং লিফটের মেইনটেন্স নামমাত্র।
শহরের কয়েকটা জায়গার নাম বলেন তো যেখানে আপনি নিরাপদ বোধ করেন? জায়গাগুলো হরাইজনটাল হলে আপনি নাহয় দৌড় দিয়ে কোথাও পালাতে পারবেন ভার্টিকাল হলে কোথায় যাবেন?
ফায়ার ব্রিগেড উদ্ধারকর্মীদের তৎপরতায় অনেককেই বাঁচানো গেল আর সেটার জন্য তারা ধন্যবাদের দাবীদার। কিন্তু ছুটির আগের দিনে যেই নাগরিকরা পরিবার নিয়ে কিংবা একা একটু কোথাও খেতে গিয়েছিলেন তাঁরা আর ফিরে এলেন না। উনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আর এও জানি যে উনাদের আত্মীয় স্বজন যারা বেঁচে রইলেন তাঁরা সারাজীবন জ্বলবেন। এইখানে আমি আপনি যে কেউই হতে পারতাম।
আপনাদের অনুরোধ করি, ট্রেন্ড বা নাগরিক যে কোন ঝাকানাকা দেখেই উত্তেজিত হবেন না। নতুন কিছু দেখলেই ঢুকে পড়বেন না। এই কদিন ঢাকা শহরের সমস্ত বিল্ডিংগুলোর নিরাপত্তা নিয়ে পত্রিকায় কিছু লেখালেখি হয়ে সেটা থেমে যাবে। আপনারা আবার অন্য ট্রেন্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। অতিদ্রুত ভুলে যাবেন। রিসোর্টে আশ্রয় নিতে চাইবেন বা সুইমিংপুলে ঝাপিয়ে পড়ে ভাববেন, এমনটা তো আপনাদের সাথে কখনোই হবে না। নগরে এসবের দায়িত্বে যারা তাদের কোন প্রশ্ন করবেন না।
দালানগুলোর নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা এখানে মূল ইস্যু না। আপনাদের কাজ এগুলোকে মুল ইস্যু বানানো। আপনি যদি আপনাদের নিরাপত্তার জন্য জোর কন্ঠ না হন তাহলে নিশ্চিত থাকেন সামনে আরো বিপদ আসছে। ঢাকা একটা মাইন ফিল্ড।

শরৎ চৌধুরী, ১লা মার্চ ২০২৪।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১১:৪৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×