● ● মাথার চুল ঘন করার একটি কার্যকরী সমাধান● ●
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাথায় যাদের চুল কম (কিন্তু বংশগত টাক নন) , চুল ঘন করার জন্য ব্যবহার করতে পারেন ক্যাস্টর ওয়েল। ক্যাস্টর ওয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে রিসিনোলেইক এসিড নামে একটি উপাদান থাকে যা ...শুধু ক্যাস্টর অয়েল এবং এক জাতের ফাংগি তে পাওয়া যায়। নতুন চুল গজানোর ক্ষেত্রে এর কার্যকারীতা বহু পরীক্ষিত। পাশাপাশি ক্যাস্টর অয়েল শুস্ক চুলের রুক্ষতাও দূর করে।
ফল পাবার জন্য সপ্তাহে একবার করে কমপক্ষে দুইমাস ব্যবহার করতে হবে। রাতে ঘুমাবার আগে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। সম্ভব না হলে, মাথায় লাগিয়ে ১০ মিনিত ম্যাসাজ করে কমপক্ষে দুই ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। আরো ভালো ফল পাবার জন্য, একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙ্গে ভিতরের তরল টা মিশিয়ে নিন।
বাজারে দেশী ও বিদেশী দুই ধরণের ক্যাস্টর অয়েল ই পাওয়া যায়। দেশী গুলো পাবেন ফার্মেসী গুলো তে। ৭০ টাকা মূল্যের বোতল গুলো বড় চুলে ৪ বার ব্যবহার করতে পারবেন। বিদেশী গুলো পাবেন যে কোন সুপার শপ (আগোরা, মিনা বাজার, আলমাস) অথবা বিউটি পার্লার সামগ্রীর দোকানে (যেমন গাউসিয়ার ফেন্সী, ইস্টার্ন প্লাজার রিমস ইত্যাদি)। দাম আনুমানিক ২৫০ টাকা। দেশে প্রস্তুতকৃত ক্যাস্টর অয়েল ও যথেষ্ট কার্যকরী।
শুধু মাথার চুল নয়, যারা চোখের পাপড়ি ঘন করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর সময় দুই-তিন ফোটা চোখের পাপড়িতে ব্যবহার করুন।
সতর্কতাঃ ক্যাস্টর অয়েল, মধুর মত ঘন। তাই চটচটে ভাবের কারণে কারো কারো অস্বস্তি হতে পারে। ক্যস্টর অয়েল এর মধ্যে রিসিন নামে একটি পদার্থ থাকে যা পেটে গেলে ক্ষতি হয়। বোতলে ভরার আগেই পরিশোধনের মাধ্যমে রিসিন নির্মুল করে ফেলা হয়। তারপর ও অতিরিক্ত সতর্কতার কারণ, চুলে ব্যবহারের জন্য তৈরী বোতলের ক্যাস্টর অয়েল মুখ থেকে দূরে রাখুন। (রিসিন নির্মূল করে, ক্যাস্টর অয়েল বিভিন্ন বোতলজাত খাদ্যে প্রিজারভেটিভ হসেবে ব্যবহার করা হয়)
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।