রাতারগুল সোয়াম্প ফরেস্টটি ‘সিলেটের সুন্দরবন’ নামে খ্যাত। কেননা, ম্যানগ্রোভ বনের সাথে বেশ মিল আছে এ বনের। যদিও সমুদ্রের ধারে কাছে এটা অবস্থিত নয়, তবুও মিঠাপানির সংস্পর্শে বেঁচে থাকতে এ বনের গাছগুলো নিজেদের এডাপ্টেড করে নিয়েছে। এই বন বছরের ৫-৬ মাস সম্পুর্ণ পানির নিচে থাকে। বাকি ক’মাস পানিবিহীন থাকে। এজন্য এই বন ভ্রমনের ক্ষেত্রে সময়টা একটা বড় ফ্যাক্টর। শুকনো মঊসুমে বেড়িয়ে তেমন একটা লাভ হয়না বলেই স্থানীয়দের অভিমত।
রাতারগুল যেতে অবশ্য কিছুতা বেগ পেতে হয় এই কারণে যে, সিলেটের বেশিরভাগ ড্রাইভার বা সিএনজিওয়ালা এটা চিনেন না বললেই চলে। ভাগ্য ভালো, আমরা একজন সমঝদার ড্রাইভার পেয়েছিলাম দেখে রক্ষা। প্রথমে শহর থেকে সিএনজি করে মটরঘাট নামক জায়গায় যেতে হয়। এরপর ঘাট থেকে নৌকা ভাড়া করে ঢুকতে হয় সোয়াম্প ফরেস্টের ভিতর। চাইলে মাঝির সাথে আপনিও একটা বৈঠা নিয়ে নৌকা বাইতে পারবেন। যাতায়াত বাবদ খরচ একটু বেশি হলেও, গ্যারান্টি দিয়ে বলব, এক্টুও নিরাশ হবেন না।
সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত এই বনাঞ্চল মারাত্মক ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের আধার। সোয়াম্প ফরেস্টের মূল আকর্ষণ পানিতে ডুবে থাকা গাছ-গাছালির বাহার। জীব-জন্তুর মাঝে বেশ কিছু পাখি, সরীসৃপ ও বানর বিদ্যমান। ভাগ্য ভালো হলে দেখাও পেতে পারেন বানরের সাথে।
শুধু রাতারগুল দেখার জন্যই মৌলভীবাজার থেকে সিলেট ফেরত আসতে হল শেষ দিনে আবার। ভ্রমণের ২য় দিন মৌলভীবাজার হামহাম ঝর্ণা দেখে ক্লান্ত থাকায় ৩য় দিন বের হওয়ার ইচ্ছে প্রায় চলে গিয়েছিল। কিন্তু খোদার রহমত, যে, রাতারগুলে না গিয়ে থাকিনি। নাহলে, সত্যিই বড় কিছু মিস করতাম। ছবিগুলো দেখলেই বুঝবেন, বাড়িয়ে বলিনি। আমাদের ৫জনের মাঝে একমাত্র সুন্দরবন দেখে আসা Anit ahsan তো বলেই ফেলল, সুন্দরবন গিয়ে স্টিমারে বসে থাকার চেয়ে রাতারগুলে নৌকায় ঘুরে আসাটাই বেশ ভালো।
যারা এখনো খুলনার সুন্দরবন দেখেন নি, অনায়াসেই দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন এই বন দেখে।
এখানে বেশ কিছু ছবি দিলাম। আরও ছবি দেখতে চাইলে এই লিঙ্কে যান:
Click This Link
ট্রিপ টু রাতারগুল সোয়াম্প ফরেস্ট: ‘সিলেটের সুন্দরবন’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।