somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখ ওঠা রোগ (Conjunctivitis): সচেতনতা...

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ উঠা রোগ (মেডিকেল সায়েন্সে যেটাকে বলে Conjunctivitis বা Pink eye) এর প্রকোপ হঠাৎ এদেশে বৃদ্ধি পেয়েছে। আচমকা কেসের সংখ্যা র‍্যাপিডলি বৃদ্ধি পাওয়ায়, এ পোস্ট লিখছি।

এখন যেটা হচ্ছে, এটা মূলত ভাইরাল কনজিংটিভাইটিস। কারণ হিসেবে দায়ী করা হয় adenovirus, HSV, VZV, Picornavirus ( Enterovirus 70, Coxsackie A24) প্রভৃতি ভাইরাস। বেশ কন্টেজিয়াস এই রোগ। পুরো পরিবারে দ্রুত ছড়িয়ে যেতে পারে। ক্লাসে একজনের হলে, নিয়মিত তাঁর সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে অন্যজনের কাছেও।

এ রোগের লক্ষণঃ
* চোখ লাল হওয়া (Redness in the white of the eye or inner eyelid)
* চোখ দিয়ে অত্যাধিক পানি পড়া (Increased amount of tears)
* চোখে হলুদাভ ডিসচার্জ বের হওয়া/ পিচুটি বা কেতুর বেশি হওয়া (Thick yellow discharge that crusts over the eyelashes, especially after sleep.)
* চোখে ঝাপসা দেখা (Blurred vision)
* চোখে চুলকানি হওয়া (Itchy eyes)
* ব্যথা হওয়া (Pain in the eye)
* আলোর প্রতি সংবেদনশীলতা (Light sensitivity)

এ রোগ হলে, শিঘ্রই নিজে মাতবরি না করে ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হউন। চিকিৎসক চোখের ড্রপ ও এন্টিহিস্টামিন দিবেন। হট কম্প্রেশন নিতে পারেন। কোন সমস্যা বা কমপ্লিকেশন না হলে, কিছুদিন পর এ রোগ সেরে যায়। শুধু সতর্কতা অবলম্বন করতে হয়।

*অন্যদের সাথে আপাতত সংস্পর্শ থেকে দূরে থাকুন যথা সম্ভব। হাত মিলানো, গামছা ব্যবহারে সচেতন হউন। আক্রান্ত বাচ্চাকে কয়েকদিন স্কুল-কলেজে পাঠানো থেকে বিরত রাখলেই ভালো হয়।

* ফ্রিকুয়েন্টলি হাত ধুবেন ভালো করে।

* অযথা বারবার চোখ চুলকানো হতে বিরত থাকুন।

* আপনি যদি কনটাক্ট লেন্স ইউজ করেন, আক্রান্ত হলে, লেন্স ইউজ করা থেকে বিরত থাকুন।

* এ কথা মেক-আপের জন্যেও প্রযোজ্য। অতিরিক্ত মেক-আপ, মাশকারা, কাজল এসব আপাতত ইউজ না করাই উচিত।

* বাইরে বের হতে হলে, গগলস ইউজ করুন।

নিজেকে এ রোগ থেকে দূরে রাখতে অনুরোধ করেই এই পোস্ট। cure এর জন্য না। আমি এখনো পরিপূর্ণ ডাক্তার হইনাই। এজন্য, কাইন্ডলি, আমার কাছে ট্রিটমেন্ট জানতে না চেয়ে আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হউন।

reference:
* Dr Peter Heyworth’s Lecture
* http://www.webmd.com
* CDC এর সাইট
* Medscape
* ফেসবুকে ডাঃ সাঈদ সুজন ভাইয়ার পোস্ট
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×