somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বই পড়া”

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই হচ্ছে জ্ঞানের উত্‍স। বই পড়ে আমরা যেমন ভাবে আনন্দ লাভ করি,তেমন ভাবে অনেক জ্ঞানও লাভ করি। বই পড়া বা বইয়ের গুরুত্ব সম্পর্কে মনীষীগণ অনেক কথা বলেছেন। ফারসী সাহিত্যের অমর কবি ও সাহিত্যিক ওমর খৈয়াম বলেছেন- “রুটি মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার চোখের কাজল মুছে যাবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা,যদি তেমন বই হয়।”
দার্শনিক স্পিনোজা বলেন- “ভালো খাদ্য বস্তুতে পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।”
ইউরোপ কাঁপানো বিখ্যাত সেনাপতি নেপোলিয়ান বলেন-“অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।”
সত্যিই বই ছাড়া মানুষের জীবন অচল।

আর বইয়ের কোন বিনাশ নেই। যতদিন এই সভ্য সমাজ থাকবে,ততদিন বই থাকবে,জ্ঞান থাকবে।
কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই,অধিকাংশ মানুষ শুধুমাত্র পাঠ্য বই পড়াকেই জ্ঞনের মাধ্যম মনে করে। তারা মনে করে পাঠ্য বই পড়লেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত ও জ্ঞানী হতে পারে। তাই তারা ক্লাসের বাইরের বই পড়তে আগ্রহী নয়।

আর যেহতু বই পড়তে তাদের অনাগ্রহ তাই বই কেনার ব্যাপারেও তারা পরিপূর্ণ উদাসীন। অনেক ববা-মা আছেন যারা তাদের সন্তানদেরকে হাজার টাকা দামের অনর্থক খেলনা কিনে দিয়ে থাকেন। অথচ ঐ টাকা দিয়ে যদি তারা ছেলে-মেয়েকে একটি ভালো বই কিনে দিতেন,তবে তা বাচ্চাদের অবসরের সঙ্গী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের উত্‍সও হতে পারতো।

আমরা মনে করি পাঠ্য বই পড়ে পড়েই আমরা খুব জ্ঞানী হয়ে গেছি। তেমনিভাবে অভিভাবকরাও বাচ্চাকে বা তাদের সন্তানকে শিক্ষকদের কাছে অর্পণের মাধ্যমে মনে করেন,তাদের কাজ শেষ ছেলে বড় বিদ্যান হয়ে বাড়ী ফিরবে।
শেষে আমরা হয়তো বড় বড় কয়েকটি সার্টিফিকেট নিয়ে ফিরি। কিন্তু প্রকৃত শিক্ষিত বা জ্ঞানী হয়ে ফিরি না। তাইতো অনেক বড় বড় ডিগ্রী লাভ করেও মানুষ দুর্নীতিবাজ হয়। প্রকৃত জ্ঞান এবং মনুষ্যত্ব অর্জন করতে সক্ষম হয় না।

আমি বিশ্বাস করি, একটি ভালো বই একজন মানুষকে সত্‍ পথে পরিচালিত করতে পারে। মনুষ্যবোধ জাগ্রত করতে পারে। একজন আদর্শ মানুষে পরিণত করতে পারে। আমাদের উচিত্‍ ভালো বই কেনা এবং পড়া। এর মাধ্যমে আমাদের জীবনকে উন্নত করা। আপনার সন্তানের হাতে হাজার টাকা দামের খেলনা বন্দুক তুলে না দিয়ে একটি ভালো বই তুলে দিন। তাকে বই পড়তে উত্‍সাহিত করুন। এতে আপনারই লাভ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×