বিটিআরসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলো চ্যানেল ওয়ান
০২ রা মে, ২০১০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিডিন্যাশনাল নিউজ ডটকম-বিটিআরসির বিরুদ্ধে আজ রোববার হাইকোর্টে মামলা করেছে চ্যানেল ওয়ান। বিটিআরসি কর্তৃক তরঙ্গ বরাদ্দ বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে এডভোকেট আহসানুল করিম হাইকোর্টের আপিল বিভাগে একটি রিট আবেদন দাখিল করেছেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে আজ এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। চ্যানেল ওয়ানের পক্ষে প্রধান আইনজীবী এডভোকেট আহসানুল করিম। এছাড়া সিনিয়ার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক চ্যানেল ওয়ানের পক্ষে কাজ করছেন।
এদিকে আজ সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গনে চ্যানেল ওয়ানের সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিটিআরসি পরিচালক এসএম শহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চ্যানেলটির সম্প্রচার সুইচ বন্ধ করে দেয়। এর পরপরই চ্যানেলটির পরিচালক মাজেদুল ইসলাম আইনি লড়াইয়ের ঘোষণা দেন। তবে চ্যানেলটি বন্ধের পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন,এখানে কোন রাজনৈতিক কারণ নেই।যদি তাই হত তাহলে আরও অনেক চ্যানেল বন্ধ করে দেওয়া হত। এদিকে চ্যানেলটি পুনরায় চালুর অনুমতি দিতে এ প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন