কামরুলের বিরুদ্ধে মানহানি মামলা
২৪ শে মে, ২০১০ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানি মামলা হয়েছে। আজ সকাল ১১টায় কুমিল্লা জেলা ছাত্রদল সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বাদী হয়ে কুমিল্লার ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছেন। তিনি যুদ্ধে জেট ফোর্সের অধিনায়ক হিসেবে অনন্য অবদান রাখায় বীর উত্তম উপাধি লাভ করেন। অথচ গত ২১ মে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর উল্লেখ করে বক্তব্য রাখেন। এতে গোটা বিএনপির কর্মী-সমর্থকদের হৃদয়ে আঘাত ও মান সম্মানের হানি হয়েছে। এরআগে এক আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর প্রমাণে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বাহাসের আমন্ত্রণ জানান। তবে দুদিন না যেতেই আইন প্রতিমন্ত্রী গতকাল রবিবার এক আলোচনা সভায় তার আগের অবস্থান থেকে সরে আসেন। অনেকটা ডিগবাগি স্টাইলে বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কারণ ’৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার যে ঘোষণা পাঠ করেছিলেন তা সমস্ত জাতিকে উজ্জীবিত করেছিল। কামরুল বলেন, জিয়াউর রহমানের ওপর আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে ’৭৫ পরবর্তী সময়ে জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড থেকে মনে হয়, তিনি পাকিস্তানের গুপ্তচর ছিলেন। তিনি বলেন, বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমার স্পষ্ট ধারণা হয়েছে ’৭১ সালে জিয়াউর রহমান যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ’৭৫ সালে ঠিক তাদের সঙ্গে আঁতাত করে তাদেরই সহযোগিতায় অবতীর্ণ হয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন।
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১০ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন