somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই কিংবদন্তির বিদায় এবং এফ.ডি.সিতে সভ্যতার নতুন সংকট।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বাঙালি শান্তিপ্রিয়, স্বাধীনকামী জাতি। সংগ্রাম করেই বাঁচতে ভালোবাসে। সেই লড়াই নিজস্ব ভাষা, সংস্কৃতি,নৈতিক মুল্যবোধকে সামাজিক অঙ্গনে টিকেই রাখার। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এবং ৯০’র গনআন্দোলন যেন ওই আদর্শের বাস্তব প্রতিভু।
আবহমানকাল ধরে বিরাজমান আদশ মুল্যবোধ, সমাজ-কালচার যেন আজকাল দেড় দর্শক ধরে লন্ডভন্ড হওয়ার দৌড়ে।ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসনে বাঙালি সংস্কৃতি ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।নগ্নতা, নোংরামী যেগুলো একটি সময় আমাদের সমাজে অকল্পনীয় ব্যাপার ছিল্।অথচ এখন এগুলো হরহামেশাই দেখা যাচ্ছে।অন্যদিকে স্বাধীন বাংলাদেশের একমাত্র বিনোদন সংগঠন এফডিসির কাযক্রম আজ জীর্ণশীর্ণ।নেই কোনো নতুনত্ব, সৃনশীলতার বালাই বলতে নেই।হাইব্রিড অভিনেতা-অভিনেত্রীদের রমরমা অবস্থা।দক্ষ-মননশীল চলচ্চিত্রকারের হাহাকার এফডিসির এখন নিত্যদিনের সঙ্গী।

হলিউড ও বলিউডের নোংরামীর যুগে সাধারণ দশক চাষী নজরুল ইসলাম ও তারেক মাসুদদের শৈল্পিক কারুকার্য দেখে কিছুটা হলেও প্রশান্তি পেত।আজ বঙ্গমাতার সেই শেষ সম্বলটুকুও নেই।

কেন চাষী নজরুল কিংবা তারেক বন্ধনা করতে হয়? যদিও আহামরি বিশ্বজয়ী কোনো ব্যক্তিত্ব ছিলেন না তারা ।সারা জীবনটা যে তারা সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন তেমনটা কিন্তু নয়।কিন্তু বাঙালি জাতির জন্য চাষী বা তারেক অনেক পাওয়া।কারণ তারা যতটুকু করেছেন সেটা বাঙালি সাংস্কৃতিক চেতনা নিয়েই সম্পন্ন করেছেন।সৃষ্টিশীল চাষী নজরুল প্রথমে চলচ্চিত্রজগতে সহকারী হিসাবে যোগ দিয়েছেন।কালজয়ী সৃষ্টি ‘ওরা ১১ জন’ সিনেমা।যা প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর রচিত।এছাড়াও ‘হাঙর নদী গ্রেনেড’, ‘দেবদাস’, অনবদ্য চলচ্চিত্র।

ছোটবেলায় মাদ্রাসা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তারেক মাসুদ অনেকটা হতাশার গঙ্গায় একটি ফুটন্ত গোলাপ।‘রানওয়ে’, ‘মাটির ময়না’ বাংলার একদম নিরেট গ্রামীন সহজ-সরল সামাজিক চিত্র ফিকশনের আলোকে রূপ দিয়েছেন। তার সারা জাগানো ‘মাটির ময়না’ তো সর্বোচ্চ কান চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছে।

পরিতাপের বিষয় হচ্ছে, ভাঁওতাবাজ-লগ্গরজগ্গর মার্কা কিছু নামধারী চলচ্চিত্রকার আজকাল বাঙালির স্বীয় সংস্কৃতিকে নির্বাসনে পাঠিয়ে সস্তা ভিনদেশী নোংরামী, নগ্নতা, অশ্লীলতা আমদানিতে হরদম ব্যস্ত।চিন্তার বিকাশ না ঘটিয়ে ওপারের কপি পেস্ট সিনেমা আর কতদিন??কাজেই একটি বাস্তবধর্মী বিনোদন নির্মানের জন্য দরকার মননশীল-সৃজনশীল চলচ্চিত্র গবেষণা প্রতিষ্ঠান।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×